এক্সপ্লোর

Asian Games 2023: কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ, এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে হার সিন্ধুর

P V Sindhu: প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছিলেন হায়দরাবাদি। চলতি বছরে এখনও পর্য়ন্ত মােট সাতটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে সিন্ধুকে।

হাংঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) মহিলাদের ব্য়াডমিন্টনের সিঙ্গলসে দৌড় শেষ পি ভি সিন্ধুর (P V Sindhu)। ২ বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলারকে কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ করতে হল। সেমিতে ওঠার লড়াইয়ে তিনি হেরে গেলেন চিনের হে বিংজিয়াওর বিরুদ্ধে। খেলার ফল সিন্ধুর বিপক্ষে ১৬-২১, ১২-২১। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে (Jakarta Asian Games 2023) রানার্স আপ হয়েছিলেন হায়দরাবাদি শাটলার। তবে এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে। এদিনের খেলায় মোট ৪৭ মিনিটের লড়াই শেষে হার মানেন সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছিলেন হায়দরাবাদি। চলতি বছরে এখনও পর্য়ন্ত মােট সাতটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে সিন্ধুকে। এমনকী কোনও খেতাব এই বছর ঘরে তুলতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল। 

এদিকে, বুধবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বড় সাফল্য পায় ভারত। ২০০২ বুসান এশিয়ান গেমস। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মায়ের রুপো জয়ের মুহূর্ত চোখে দেখলেও হয়ত উপলব্ধি করার বয়স তখনও হয়নি ছোট্ট হরমিলানের। ২১ বছর পর ২০২৩ এশিয়ান গেমসের মঞ্চে মায়ের মতই ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড থেকে রুপো জিতলেন হরমিলান বেয়ন্স। ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে ৮০০ মিটারে রুপো পেয়েছিলেন ভারতের মাধুরী সাক্সেনা)। এবার তাঁর মেয়েও ৮০০ মিটারেই রুপো জিতলেন। 

এর আগে ১৫০০ মিটার দৌড় থেকে দেশকে রুপো এনে দিয়েছিলেন হরমিলান। লক্ষ্য ছিল ৮০০ মিটার দৌড়ে সোনা এনে দেওয়া দেশকে। যদিও সেই লক্ষ্য পূরণ হয়নি। মায়ের মত হরমিলানের বাবা আমনদীপ বেয়ন্স সাউথ এশিয়ান গেমসে এবং ১৫০০ মিটারের জাতীয় চ্যাম্পিয়ন। এদিকে পুরুষদের বিভাগে ৫০০০ মিটার দৌড়ে রুপো জিতলেন ভারতের অবিনাশ সাবলে। 

 সোনা জিতল ভারতের ৪ X ৪০০ মিটার পুরুষদের রিলে দৌড়ের দল। যে দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া, অমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশ । ফাইনালে ৩:০১.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তাঁরা।

আরও পড়ুন: আজ শুরু বিশ্বকাপ, কখন, কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম নিউজিল্য়ান্ড দ্বৈরথ?

অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার (Neeraj Chopra) স্বপ্নের দৌড় অব্যাহত। এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতীয় তারকা। সেই সঙ্গে রুপোও এল ভারতের ঘরে। নীরজের ঠিক পিছনে শেষ করে রুপো জিতলেন কিশোরকুমার জেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget