এক্সপ্লোর

ATK Mohun Bagan New Coach: এটিকে মোহনবাগানের নতুন কোচ স্প্যানিশ হুয়ান ফেরান্দো

আইএসএলের মাঝেই এটিকে মোহনবাগানের (atk mohun bagan) কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যান্তােনিও লোপেজ হাবাস। চলতি আইএসএলে (isl) ক্রমাগত ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের স্প্যানিশ কোচ।

কলকাতা: আনুষ্ঠানিকভাবে এটিকে মোহনবাগানের দায়িত্ব নিলেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আইএসএলের আগে মালাগার (malaga) মত স্প্যানিশ ক্লাবের যুব দলের কোচিং করিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পরই এটিকে মোহনবাগান (atk mohun bagan) কোচ বলেন, ''আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সমর্থকরা সেরা ফুটবলটা দেখতে পাবে বলেই আশা রাখি। সবাই একসঙ্গে সেলিব্রেট করব। আমি আমার ছেলেদের সঙ্গে কঠিন পরিশ্রম করব। আশা করি দল ঠিক ঘুরে দাঁড়াবে।''

আইএসএলের মাঝেই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যান্তােনিও লোপেজ হাবাস। চলতি আইএসএলে ক্রমাগত ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের স্প্যানিশ কোচ। ডার্বিতে (derby) জয়ের পর থেকে টানা ৪ ম্যাচ জয় পায়নি এটিকে মোহনবাগান (atk mohun bagan) শিবির। তার জন্যই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সবুজ মেরুন দলের কোচের। বর্তমানে সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। সূত্রের খবর, হাবাস পদত্যাগপত্র পাঠিয়েছেন এটিকে মোহনবাগান কর্তাদের কাছে। সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে। আইএসএলে পরপর চার ম্যাচে জয় অধরা মোহনবাগানের। লিগ টেবলে এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। 

এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলও (SC East Bengal) সেই পথে হেঁটে সরিয়ে দিতে পারে ম্যানুয়েল মানোলো দিয়াজকে (Manolo Díaz)। চলতি আইএসএল-এ  (ISL 2021) ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার নীচে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আর তাই মরসুমের মাঝপথে মানোলো দিয়াজের চাকরি যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, শনিবার তাঁর সঙ্গে বিনিয়োগকারী সংস্থার কর্তারা একদফা আলোচনা করেছেন। মঙ্গলবার হায়দরবাদ এফসি-র বিরুদ্ধে নামবে মানোলো দিয়াজের দল। সূত্রের খবর, সোমবার কোচের সঙ্গে কর্তাদের ফের একবার আলোচনা হতে পারে। তারপর কোনও জোরাল ইঙ্গিত পাওয়া গেলেও যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ২২ গজে নয়, এবার হেঁশেলে হাত পাকাচ্ছেন রবি শাস্ত্রী

 

 

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget