এক্সপ্লোর

Durand Cup 2022: ৯৫ মিনিটে গোল খেয়ে পরাজয় দিয়েই মরসুম শুরু এটিকে মোহনাবাগানের

ATK Mohun Bagan: সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় সবুজ মেরুনকে। ম্যাচের ইনজুরি টাইমের পঞ্চম তথা শেষ মিনিটে গাইমার রাজস্থানের হয়ে জয়সূচক গোলটি করেন।

কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup) যুবভারতীতে রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজই নিজেদের মরসুম শুরু করে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করেও শেষমেশ ৯৫ মিনিটের গোলে খালি হাতে মাঠ ছাড়তে হল সবুজ-মেরুনকে। ৩-২ স্কোরলাইনে এটিকে মোহনবাগানকে হারাল রাজস্থান।

কিংবদন্তি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে এক মিনিটের শোকজ্ঞাপনের মাধ্যমে শুরু হয় ম্যাচ। ম্যাচের শুরুতেই ফ্লোরেন্তিন পোগবা মোহনবাগানের হয়ে জালে বল জড়িয়ে দিলেও, তা অফসাইডের জন্য বাতিল করা হয়। কিয়ান নাসিরিও সাত মিনিটে গোল করার একটি ভাল প্রয়াস করেন। ম্যাচের ১১তম মিনিটে জনি কাউকোর দুরন্ত পাস থেকে গোলকিপারকে সঙ্গে ১ বনাম ১ পেয়েগিয়েছিলেন লিস্টন কোলাসো। তবে অভূতপূর্বভাবে তিনি গোলের বহু বাইরে বল মারেন। প্রথম আধা ঘণ্টা কার্যত মোহনবাগান আক্রমণ বনাম রাজস্থান রক্ষণেরই খেলা চলে।  

১-১ শেষ প্রথমার্ধ

শেষমেশ লাগাতার আক্রমণের সুফল পায় সবুজ-মেরুন। আশিক কুর্নিয়ানের সুন্দর বল থেকে কার্যত ফাঁকা গোলে বল জড়িয়ে দেন কিয়ান নাসিরি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আক্রমণ শুরু করে ম্যাচে সমতায়ও ফেরে রাজস্থান। তাদের হয়ে গোল করেন বক্তুর। কাউকো প্রথমার্ধ শেষ হওয়ার আগে জোরালো হেডারে মোহনবাগানকে এগিয়ে দিতেই পারতেন। তবে রাজস্থান গোলরক্ষক নীরজ দুরন্তভাবে তা রুখে দেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে। তবে দ্বিতীয়ার্ধ শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই সবুজ-মেরুন জার্সিতে নিজের অভিষেক ম্যাচে অ্যাসিস্টের পর গোলও করেন কুর্নিয়ান। ২-১ ফের একবার এগিয়ে যায় সবুজ-মেরুন।

এগিয়ে গেলেও আক্রমণ থামায়নি এটিকে মোহনবাগান। নীরজ বেশ কয়েকটি ভাল সেভ করেন। ৬০ মিনিটে ম্যাচে রামসাঙ্গার ট্যাপ-ইনে আবারও সমতায় ফেরে রাজস্থান। তবে এরপরেই ম্যাচে বলের রাশ মোহনবাগানের দখলেই ছিল। কাউকো মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করেন। ৮২ মিনিটে কিয়ান নাসিরি ফের একবার গোল করার বড় সুযোগ পান। তবে গোল হয়নি। ফের দুরন্ত সেভ করেন রাজস্থান গোলকিপার। ৮৯ মিনিটে অবশ্য সবুজ মেরুন গোলকিপার অর্শর বড় ভুলে জালে বল জড়ায় রাজস্থান। কিন্তু তা অফসাইডের জন্য বাতিল হয়।

মনবীরের সুযোগ নষ্ট

ইনজুরি টাইমেও আশিস রাই সবুজ-মেরুনের হয়ে গোল করার সুযোগ পেয়ে তা নষ্ট করেন। ম্যাচের শেষের কয়েক মিনিটে মনবীর সিংহ, যতগুলি গোল করার সুযোগ পান, তাতে তাঁর হ্যাটট্রিক হয়েই যেতে পারত। তবে সব সুযোগই নষ্ট করেন তিনি। শেষমেশ সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় সবুজ মেরুনকে। ম্যাচের ইনজুরি টাইমের পঞ্চম তথা শেষ মিনিটে গাইমার রাজস্থানের হয়ে জয়সূচক গোলটি করেন। খালি হাতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

আরও পড়ুন: ডুরান্ড কাপের দল ঘোষণা করল মোহনবাগান, কারা সুযোগ পেলেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget