এক্সপ্লোর

শিলিগুড়িতে ঋদ্ধিমানের বাড়িতে ডাকাতির চেষ্টা, তদন্তে পুলিশ

লকডাউন শুরু হওয়ায় ঋদ্ধির সঙ্গে কলকাতায় আছেন তাঁর বাবা-মা।

কলকাতা: লকডাউনে গোটা দেশ ঘরবন্দি। বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছে, দেশজুড়ে কমেছে অপরাধমূলক কাজকর্মের সংখ্যা। পুলিশও বেশিরভাগ সময় লকডাউন কার্যকর করতেই বেশি ব্যস্ত। তারই মাঝে ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির বাড়িতে ডাকাতির চেষ্টা হয়ে গেল। যদিও বাড়ির লোকজন সজাগ হয়ে যাওয়ায় চম্পট দিতে হয় ডাকাতদলকে। শিলিগুড়িতে ঋদ্ধিমানের বাড়িতে ডাকাতির চেষ্টা, তদন্তে পুলিশ শিলিগুড়ির শক্তিগড়ে ৩১ নম্বর ওয়ার্ডে ঋদ্ধির বাড়ি শিলিগুড়ির শক্তিগড়ে ৩১ নম্বর ওয়ার্ডে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যানের পৈতৃক বাড়ি। ঋদ্ধিমান জানালেন, বৃহস্পতিবার রাত প্রায় দুটো নাগাদ ডাকাতির চেষ্টা হয় তাঁদের বাড়িতে। তিনি নিজে এখন দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকেন। শনিবার সকালে এবিপি আনন্দকে মোবাইল ফোনে ঋদ্ধিমান বললেন, ‘বাবা-মা শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছিলেন। লকডাউন শুরু হওয়ায় এখানেই রয়েছেন ওঁরা। শিলিগুড়ির বাড়িতে কাকা, জেঠিমারা আছেন।’ জানা গেল, একটি গাড়িতে করে ডাকাতদল হানা দিয়েছিল ঋদ্ধির বাড়িতে। আওয়াজ পেয়ে তারকা ক্রিকেটারের কাকা মলয় সাহা চিৎকার করার পরই দুষ্কৃতীরা চম্পট দেয়। কয়েকদিন ধরে এলাকায় অজ্ঞাতপরিচয় লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল বলেও জানিয়েছেন মলয়বাবু। গোটা ঘটনা নিউ জলপাইগুড়ি থানায় জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
Shubman Gill: বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget