এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারের থেকে সাবধান, কোহলিদের সতর্ক করে দিচ্ছেন তেন্ডুলকর

বল বিকৃতির অভিযোগে নির্বাসিত থাকার জন্য গত সিরিজে ছিলেন না ওয়ার্নার, স্মিথ। আর লাবুশানের তখন টেস্ট অভিষেকই হয়নি।

মুম্বই: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার কাউন্টডাউন চলছে। শেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতে ফিরে ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলিরা। তবে এবার সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরকে সতর্ক করে দিচ্ছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার জানিয়ে দিচ্ছেন, এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী। গতবারের থেকে এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কাজটা বেশি কঠিন হবে বলে মনে করছেন সচিন তেন্ডুলকর। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের উপস্থিতির জন্যই এবারের সিরিজটা বিরাট কোহালিদের জন্য বেশি কঠিন হবে মনে করছেন সচিন। ওয়ার্নার, স্মিথ ছাড়াও মার্নাস লাবুশানের কথাও আলাদা করে বলেছেন মাস্টার ব্লাস্টার। সংবাদসংস্থা এএফপি-কে সচিন বলেছেন, ‘‘আগেরবার অস্ট্রেলিয়া দলে তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না, যারা এবার রয়েছে। ওয়ার্নার, স্মিথ এবার রয়েছে। একই সঙ্গে বলব লাবুশানের নামও। এই তিনজনের জন্য এবারের অস্ট্রেলিয়া দল কিন্তু আগের থেকে অনেক ভাল। হঠাৎ সিনিয়র প্লেয়াররা না থাকলে যে কোনও দলে একটা শূন্যতা তৈরি হয়। অস্ট্রেলিয়া দলে গতবার ঠিক এটাই হয়েছিল।’’ বল বিকৃতির অভিযোগে নির্বাসিত থাকার জন্য গত সিরিজে ছিলেন না ওয়ার্নার, স্মিথ। আর লাবুশানের তখন টেস্ট অভিষেকই হয়নি। এবার ভারতের বোলিং আক্রমণ আগের তুলনায় বেশি ভাল কি না জানতে চাইলে সচিন বলেন, ‘‘এরকম তুলনা করা ঠিক নয়। একটা সময়ের সঙ্গে আরেকটা সময়ের তফাত আছে। তাই তুলনা টানাটা আমার পছন্দ নয়। তবে এটুকু বলতে পারি, এটা বেশ ভারসাম্যযুক্ত বোলিং আক্রমণ। ফলে যে ধরনের উইকেটেই খেলতে হোক না কেন, ভারতীয় দলের বোলিং বিভাগে সব মশলাই মজুত আছে। বল সুইং করাতে পারে, এরকম বোলার আছে। যদি কোনও সময়ে বোলিংয়ে বৈচিত্র্য আনার দরকার হয়, সেরকম বোলারও আছে। রিস্ট স্পিনার আছে। আমাদের ফিঙ্গার স্পিনারও আছে।’’ কেরিয়ারে মোট পাঁচবার অস্ট্রেলিয়া সফরে গিয়েও টেস্ট সিরিজ জিতে পেরা হয়নি সচিনের। তবে সেই আক্ষেপ গতবার মিটিয়েছিলেন কোহলিরা। এবার কী হবে, অপেক্ষা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget