এক্সপ্লোর

David Warner: ওয়ার্নারের জায়গা নেবেন কে, ধোঁয়াশা রেখে দিলেন অস্ট্রেলিয়ার কোচ

AUS vs PAK: বছরের শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দেশের মাটিতে অজ়িদের প্রতিপক্ষ পাকিস্তান (AUS vs PAK)।

সিডনি: বছরের শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দেশের মাটিতে অজ়িদের প্রতিপক্ষ পাকিস্তান (AUS vs PAK)। সেই সিরিজের আগে চর্চায় ডেভিড ওয়ার্নার (David Warner)।

ওয়ার্নারের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে চর্চার শেষ নেই। এই সিরিজে সিডনিতে তৃতীয় টেস্ট খেলে অবসর নিতে চান ওয়ার্নার। প্রথম টেস্টে তাঁর জায়গা নিশ্চিত। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওপেনিং জায়গাটি নিয়ে বিবর্তন চলতেই থাকে। ওয়ার্নারের পরিবর্ত কে হবে? ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 

ম্যাট রেনশ, ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস - ওয়ার্নারের জায়গা নেওয়ার জন্য তৈরি অনেকেই। ম্যাকডোনাল্ড ম্যাচ ধরে ধরে এগোতে চান। জানিয়েছেন, প্রত্যেক ম্যাচে সেরা একাদশ নামানো হবে। যখন যে পরিস্থিতিতে যাঁকে প্রয়োজন মনে হবে, তাঁকে খেলানো হবে। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটের হাল হকিকত জানা অনেকের মনে হচ্ছে, ওয়ার্নারের জায়গা নেওয়ার মতো দক্ষতা অনেকেরই নেই।

ঘরের মাঠে নিজের কেরিয়ারের শেষ সিরিজ হিসেবে পাকিস্তান সিরিজকে বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁকে দলেও রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্নারের মতো তিন ফর্ম্য়াটের সফল প্লেয়ারের বিদায়বেলায় সম্মান জানাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও সমর্থকরা। তবে তাঁকে নিয়ে এত মাতামাতি মোটেও ভালোভাবে নেননি প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্টবোলার মিচেল জনসন।পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন জনসন। তিনি অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে তাঁর কলামে প্রতিবাদ করেন ওয়ার্নারের অন্তর্ভুক্তি নিয়ে। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তিনি ওয়ার্নারের নিন্দা করেন। দলের অন্যতম সেরা প্লেয়ারের অতীত নিয়ে মন্তব্য করায় মিচেল জনসনকে পাল্টা নিন্দাও হজম করতে হয়। উসমান খাওয়াজা থেকে শুরু করে অস্ট্রেলিয়ান দলের নির্বাচক জর্জ বেইলি মিচেল জনসনকে নিয়ে মন্তব্য করেছিলেন। গোটা বিতর্কে নীরবতা ভেঙেছেন ওয়ার্নার।

ওয়ার্নার জানিয়েছেন, কোনও বিতর্ক ছাড়া অস্ট্রেলিয়ায় ক্রিকেট সিরিজ শুরু হতেই পারে না। তিনি বলেন, ‘যে কেউ তাঁর মতামত প্রকাশ করতে পারেন। আমরা আসন্ন সিরিজের দিকে মনোনিবেশ করছি।’ তাঁকে নিয়ে সমালোচনা হওয়াটাকে তিনি স্বাভাবিকভাবে নিচ্ছেন। তিনি জানান, তাঁর মা-বাবা তাঁকে পরিশ্রম করতে শিখিয়েছেন, বড় মঞ্চে অনেক বিতর্ক হয় তাই তিনি তা নিয়ে চিন্তিত নন।

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget