এক্সপ্লোর

AUS vs WI: রাসেল-রাদারফোর্ড রেকর্ড জুটিতে ঘায়েল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে জিতল ওয়েস্ট ইন্ডিজ়

IPL 2024: আইপিএলের আর মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে স্বস্তি দেবে দলের সেরা অলরাউন্ডারের বিধ্বংসী ফর্ম। 

পারথ: আইপিএলের আর মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে স্বস্তি দেবে দলের সেরা অলরাউন্ডারের বিধ্বংসী ফর্ম। 

আন্দ্রে রাসেল। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য যাঁকে বলা হয় মাসল রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ বলে ৭১ রানের খুনে মেজাজের ইনিংস খেললেন। সেই সঙ্গে গড়লেন এক রেকর্ডও। শেন রাদারফোর্ডের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৩৯ রান যোগ করলেন রাসেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যা সর্বোচ্চ। 

ম্যাচের একটা সময় ৮.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল পাঁচ উইকেটে ৭৯ রান। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২০ রান তুলেছিল। 

আরও একটি রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ছয় এবং সাত নম্বর দুই ব্যাটার উভয়েই একটি টি-টোয়েন্টি ইনিংসে অর্ধশতক করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে, ২০১০ সালে, ক্যামেরন হোয়াইট এবং মাইক হাসি ষষ্ঠ উইকেটে ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। এবারে রাসেল ও রাদারফোর্ডের জুটি স্কোর বোর্ডে ১৩৯ রান যোগ করেন। রাদারফোর্ড চল্লিশ বলে অপরাজিত ৬৭ রান করেন। তিনি পাঁচটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এই সময়ে আন্দ্রে রাসেল ২৯ বলে ৭১ রান করেন। তিনি নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান।

পারথে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবিয়ানরা। ২২০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৩ রানে থামিয়ে দেয় তারা। প্রথম দুই ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টির সিরিজটি আগেই নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।

রাসেল ও রাদারফোর্ডের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের করা ২২০ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দলটির সর্বোচ্চ। আগের সেরা এই সিরিজের দ্বিতীয় ম্যাচে করা ২০৭ রান। বিশাল রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ৩ ছক্কা ও ৯ চারে ৪৯ বলে ৮১ রান করেন। এই ইনিংসের পথে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান (৩ হাজার ৬৭) স্পর্শ করেন বাঁহাতি ওপেনার। পরে ৪ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৪১ রান করেন ডেভিড।

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
FIFA World Cup 2026: আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
Narendra Modi: পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget