এক্সপ্লোর

AUS-W vs IND-W: মুকুটে নতুন ফলক, আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি মিতালির

AUS-W vs IND-W: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এই নজির গড়লেন মিতালি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

সিডনি: তিনি ব্যাট হাতে ২২ গজে নামলেই রেকর্ড গড়েন। মহিলা ক্রিকেটে কিংবদন্তী মানা হয় তাঁকে। এবার মিতালি রাজের কেরিয়ারে আরও একটি মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০ হাজার রান পূরণ করলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এই নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই এই নজির গড়েন তিনি।

ব্যাট হাতে বরাবরই ধারাবাহিক মিতালি। এদিনের ম্যাচেও চেনা ছন্দেই পাওয়া গেল তাঁকে। হাঁকালেন অর্ধশতরানও। টানা ৫ ম্যাচে অর্ধশতরান করলেন মিতালি। এদিন টস জিতে প্রথমে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ওপেনিং জুটি স্মৃতি ও শেফালি বড় রান করতে না পারলেও মিডল অর্ডারে ক্রিজে রুখে দাঁড়ান মিতালি। তৃতীয় উইকেটে ভাটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৭ রান যোগ করেন বোর্ডে। ইয়াস্তিকা ভাটিয়া ৫২ বলে ৩৫ রান করেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। নিজের অর্ধশতরান পূরণ করার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মিতালি। চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন মিতালি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রিচা ঘোষ (২৯ বলে ৩২*) ও ঝুলন গোস্বামী (২৪ বলে ২০)। শেষ পর্যন্ত  ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২২৮ রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মঙ্গলবার আঙুলের চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেন না হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ রমেশ পওয়ার জানিয়েছিলেন যে, দিন কয়েক আগে হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। সেই চোটের জন্যই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। পওয়ার জানিয়েছেন, হরমনপ্রীতের চোটের পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাচের আগের দিন পওয়ার বলেছিলেন, 'ও ফিট ছিল বলেই এই সফরের দলে নির্বাচিত হয়। তবে দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে ওর হাতের বুড়ো আঙুলে চোট লাগে। প্রথম ওয়ান ডে ম্যাচে ও খেলতে পারবে না। যন্ত্রণা কেমন থাকে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget