এক্সপ্লোর

World Wrestling Championships: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল থেকে সরলেন বজরং, দীপক, কারণ জানতে চাইল সাই

Bajrang Punia And Deepak Punia: রোমানিয়ায় আয়োজিত চলতি আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে খেলার জন্য বজরং SAI-র কাছে অনুমতি চেয়েছিলেন, যা অনুমোদিত হয়েছিল, কিন্তু তিনি খেলতে যাননি। 

নয়াদিল্লি: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল থেকে সরে দাঁড়ালেন বজরং পুনিয়া (Bajrang Punia) ও দীপক পুনিয়া (Deepak Punia)। আগামী বছর অলিম্পিক্সের ইভেন্ট বসবে প্য়ারিসে। সেখানে যোগ্যতা অর্জন করতে হলে বেলগ্রেডে আয়োজিত কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই হত এই ২ কুস্তিগীরকে। কিন্তু তাঁদের এই সিদ্ধান্তে অবাক সাই ও কুস্তি ফেডারেশন। ২ কুস্তিগীরই এশিয়ান গেমস পর্যন্ত রাশিয়ায় ও কিরঘিজস্তানে প্রস্তুতি নেওয়ার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ আগস্ট পাতিয়ালাতে হওয়ার কথা ট্রায়াল। উল্লেখ্য, রোমানিয়ায় আয়োজিত চলতি আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে খেলার জন্য বজরং SAI-র কাছে অনুমতি চেয়েছিলেন, যা অনুমোদিত হয়েছিল, কিন্তু তিনি খেলতে যাননি। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার বজরং ২১ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কিরঘিজস্তানে প্রস্তুতি সারার আবেদন জানিয়ে সাইকে চিঠি লিখেছেন। অন্যদিকে দীপক ২৩ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় প্রস্তুতি সারার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন সাইকে। কর্তৃপক্ষের তরফে এই ২ কুস্তিগীরের আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে তিনটি শর্ত দেওয়া হয়েছে তাঁদের। বজরং ও দীপকের কাছ থেকে তাদের ফিটনেস সার্টিফিকেট চাওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে না খেলার বিষয়েও তাদের দুজনের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এছাড়াও দীপক ও বজরংকে তাঁদের ভিসা নিজেদেরই করে নেওয়ার কথা জানানো হয়েছে। ভিসার ক্ষেত্রে দীপক বলেছেন যে তাঁর কাছে ভিসা ইতিমধ্যেই রয়েছে। অন্য়দিকে বজরং জানিয়েছেন তিনি নিজের ভিসা করে নেবেন।

নাইট শিবিরে ফিরছেন গম্ভীর?

সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি। কিন্তু তাঁর নেতৃত্বে জোড়া আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪। এমনকী, ২০১৪ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হয়নি শাহরুখ খান-জুহি চাওলার দল।

ট্রফি ভাগ্য ফেরাতে কি এবার ফের সেই পয়মন্ত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) শরণাপন্ন হচ্ছে কেকেআর (KKR)? সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে কথাবার্তা শুরু করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তাঁকে কোচিং স্টাফে আনার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কেকেআর।

কিন্তু গম্ভীর যোগ দিলে কী ভূমিকায় দেখা যাবে তাঁকে?

গত মরশুমেই চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিল কেকেআর। আগের মরশুমে সাফল্য পায়নি কেকেআর। এক মরশুমেই কি ছেঁটে ফেলা হবে পণ্ডিতকে? সেই জায়গায় কি দেখা যাবে গম্ভীরকে? কেকেআরের কোচ হিসাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget