এক্সপ্লোর

SAFF Championship: মলদ্বীপকে ৩-১ গোলে পরাস্ত করল বাংলাদেশ

SAFF Championship 2023: গ্রুপ বি-র ম্যাচে মলদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছনোর আশা টিকিয়ে রাখল বাংলাদেশ।

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ধুমধাম করে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) আয়োজিত হচ্ছে। সেখানে মলদ্বীপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ স্কোরলাইনে দুরন্ত জয় পেয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর আশা টিকিয়ে রাখল বাংলাদেশ ফুটবল দল (Bangladesh vs Maldives)।

গ্রুপ 'বি'-র ম্য়াচে হামজা মহম্মদ ম্যাচের ১৭ মিনিটে মলদ্বীপকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪২ মিনিটে রাকিব হোসেন গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। ১-১ স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে তারিখ কাজি গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ম্যাচের ৯০তম মিনিটে শেখ মোরসালিন বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন।  

মরণ বাঁচন ম্যাচে বাংলাদেশের খেলায় শুরুর দিকে কিন্তু তেমন মরিয়া ভাব চোখে পড়েনি। সেই সুযোগটাই কাজে লাগিয়ে মলদ্বীপ ম্যাচে এগিয়ে যায়। এক গোলে পিছিয়ে পড়ার পরেই বাংলাদেশ ফুটবলাররা তেড়েফুড়ে উঠে আক্রমণ শুরু করেন। রাকিবের হাত ধরেই বাংলাদেশের ম্যাচে ফেরার লড়াইটা শুরু করে। তাঁর হাত ধরেই বাংলাদেশ ম্যাচে ফেরে। ফ্রি-কিক থেকে রাকিবের হেডে ম্যাচে সমতায় ফেরে ওপার বাংলার দল। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ঝাঁঝ বজায় রাখেন বাংলাদেশের ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে মলদ্বীপ রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। সেই সুযোগ কাজে লাগিয়েই কাজি বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচে পিছিয়ে পড়ে মলদ্বীপ ফুটবলাররা কিছুটা আশাহতই হয়ে পড়েন। অপরদিকে, বাংলাদেশ ফুটবলাররা আরও গোলের খোঁজে নিজের আক্রমণ অব্যাহত রাখেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাভবানও হয় বাংলাদেশ। শরিফকে বোকা বানিয়ে শেখ মোরসালিন জোরালো শটে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করেন।

 

 

গ্রুপ 'বি'-তে মলদ্বীপের দখলেও তিন পয়েন্ট রয়েছে। তাঁরা নিজেদের প্রথম ম্যাচে ২-০ স্কোরলাইনে ভুটানকে পরাজিত করেছিল। গ্রুপের আরেক গল লেবাননের দখলেও তিন পয়েন্ট রয়েছে। পরের রাউন্ডে পৌঁছতে হলে তিন দলকেই নিজেদের পরের ম্যাচ জিততে হবে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৮ জুন লেবাননের মুখোমুখি হবে মলদ্বীপ এবং ভুটানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget