এক্সপ্লোর

জেতার পর বাংলাদেশের খেলোয়াড়রা 'নোংরামি' করেছে: প্রিয়ম গর্গ

ভারত ও বাংলাদেশের মধ্যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিতর্ক উস্কে শেষ হল। ম্যাচের শেষে দুই দলের প্লেয়াররা বচসায় জড়িয়ে পড়েন।

পচেস্ট্রম: ভারত ও বাংলাদেশের মধ্যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিতর্ক উস্কে শেষ হল। ম্যাচের শেষে দুই দলের প্লেয়াররা বচসায় জড়িয়ে পড়েন। সেনওয়েস পার্কে প্রিয়ম গর্গের নেতৃত্বাধীন ভারতকে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার পরই দুই দলের খেলোয়াড়দের মাঠের মধ্যেই বাকযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়। খেলোয়াড়দের কাউকে কাউকে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করতে দেখা যায়। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার পর ড্রেসিংরুম থেকে বাংলাদেশের প্লেয়াররা মাঠে ছুটে আসেন। এই জয়োল্লাসের মধ্যেই তাঁরা ভারতীয় প্লেয়ারদের উদ্দেশে কিন্তু অবাঞ্ছিত মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে। আর তা নিয়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আসলে ম্যাচ চলাকালেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সূত্রপাত। ম্যাচের দ্বিতীয় ওভারেই দিব্যাংশ সাক্সেনা একটি শট বোলার তানজিম হাসান শাকিবের দিকে খেলেন। বোলার ওই বল কুড়িয়ে ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে মারেন। অল্পের জন্য তা ব্যাটসম্যানের মাথা এড়িয়ে যায়। এরপরও কয়েকবার একে অপরের দিকে তাকানো, কথা কাটাকাটির মতো ঘটনা ঘটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। মাঝেমধ্যেই আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়। যশস্বী জয়সওয়ালকে আউট করার পরও বোলার শরিফুল ইসলাম যেভাবে প্রতিক্রিয়া জানান, তাও উত্তেজনার পারদ চড়ায়। ইএসপিএনক্রিকইনফো-র খবর অনুযায়ী, ঘটনার বিস্তারিত সামনে না এলেও ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রোয়ের কাছ থেকে পূর্ণাঙ্গ বিবরণ আসার আগেই বিষয়টি আইসিসি অত্যন্ত গুরুত্ব গিয়ে দেখছে বলে খবর। ম্যাচের পর ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গ বলেছেন, আমরা স্বাভাবিক ছিলাম। আমরা মনে করি জয়-পরাজয় খেলারই অঙ্গ। কিন্তু ওদের প্রতিক্রিয়া ছিল নোংরা। আমার মনে হয়, এমনটা হওয়া উচিত ছিল না। তবে ঠিক আছে। বাংলাদেশের অধিনায়ক আকবর আলি দলের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, যা হয়েছে, তা ঠিক হয়নি। এমন ঘটনা উচিত ছিল না। আকবর বলেছেন, ঠিক কী ঘটেছিল, তা জানি না। আমি কিছু জিজ্ঞাসাও করিনি। কিন্তু ফাইনালে আবেগের বহিঃপ্রকাশ ঘটতে পারে। অনেক সময় খেলোয়াড়রা উত্তেজিত হয়ে ওঠে। তবে এমনটা ঠিক হয়নি। যে কোনওভাবেই হোক, প্রতিপক্ষকে মর্যাদা দিতে হবে, খেলার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget