এক্সপ্লোর

রঞ্জি ট্রফি সেমিফাইনাল: ইডেনে কোণঠাসা বাংলা, কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মনোজদের স্কোর ৬৯/৬

উইকেট ছুড়ে দিয়ে সমালোচিত মনোজ, অভিষেক, অভিমন্যুরা

কলকাতা: ঘরের মাঠে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছিল বাংলা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরনের দল। কর্নাটকের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন বাংলার স্কোর ৬৯/৬। প্রথম দিন প্রথম সেশনের পরই কোণঠাসা বঙ্গ শিবির। আর ব্যাটিং বিপর্যয়ের নেপথ্য কারণ হিসাবে উঠে এল ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে দেওয়ার প্রবণতা। টস জিতে বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন কর্নাটকের অধিনায়ক করুণ নায়ার। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলা শিবিরকে প্রথম ধাক্কাটা দেন অভিজ্ঞ পেসার অভিমন্যু মিঠুন। তাঁর স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট ছুঁইয়ে কট বিহাইন্ড হন ওপেনার অভিষেক রামন। মাঠের আম্পায়ার যদিও নট আউট দিয়েছিলেন। কর্নাটক রিভিউ চায়। তাতে আউট হন রামন (০ রান)। টুর্নামেন্টে বেশ কিছুদিন ধরেই অধিনায়ক অভিমন্যুর ব্যাটে রান নেই। শনিবার প্রসিদ্ধ কৃষ্ণার লেগস্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে ফেরেন বঙ্গ অধিনায়ক (১৫ রান)। দুরন্ত ফর্মে থাকা মনোজ তিওয়ারিও হতাশ করেছেন। বাউন্ডারি মারার পরের বলেই কর্নাটকের স্পিনার কে গৌতমকে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্পড হন মনোজ (৮ রান)। এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। ৮৩ বলে ২০ রান করে তিনি এলবিডব্লিউ হন। অর্ণব নন্দী আউট হন ১৭ রানে। লাঞ্চের পর শ্রীবৎস গোস্বামী ০ রানে ফিরেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলার স্কোর ৬৯/৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget