এক্সপ্লোর

Bengal Cricket: ভারতীয় দলের ছায়া, তিন ফর্ম্যাটের জন্য দুজন আলাদা অধিনায়ক বাছার পথে সিএবি

CAB News: বাংলার ক্রিকেটেও এবার দেখা যেতে চলেছে দুই অধিনায়ক। একজন সীমিত ওভারের ক্রিকেটের দুই ফর্ম্যাটে নেতৃত্ব দেবেন। অপরজন রঞ্জিতে বাংলা দলের অধিনায়ক থাকবেন।

কলকাতা: টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক বিতর্কের আঁচ এখনও বেশ গনগনে। বিরাট কোহলিকে (Virat Kohli) টেস্ট দলের অধিনায়ক রেখে সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ড। যা নিয়ে তুমুল জলঘোলা হয়।

জাতীয় দলের ছায়া যেন এবার বঙ্গ ক্রিকেটেও। সব কিছু ঠিকঠাক চললে বাংলার ক্রিকেটেও এবার দেখা যেতে চলেছে দুই অধিনায়ক। একজন সীমিত ওভারের ক্রিকেটের দুই ফর্ম্যাট, অর্থাৎ বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন। অপরজন রঞ্জিতে বাংলা দলের অধিনায়ক থাকবেন।

চলতি মরসুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজারে ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ চট্টোপাধ্য়ায় (Sudip Chatterjee)। তবে সিএবি সূত্রে খবর, আসন্ন রঞ্জি ট্রফিতে বারাসতের বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক হিসাবে দেখার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। রঞ্জিতে বাংলা দলের অধিনায়ক হওয়ার ব্যাপারে হট ফেভারিট অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)।

কেন সুদীপের পরিবর্তে অভিমন্যুকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে সিএবি? বঙ্গ ক্রিকেটের শীর্ষ কর্তা থেকে শুরু করে নির্বাচক, সকলের সঙ্গেই কথা বলে উঠে এল একটাই নির্যাস। শেষবার রঞ্জি ট্রফিতে অভিমন্যুর নেতৃত্বেই ফাইনাল খেলেছিল বাংলা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারলেও, সেই পারফরম্যান্সকে উপেক্ষা করতে পারছেন না কেউই। গতবার করোনা পরিস্থিতিতে রঞ্জি ট্রফি হয়নি। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। এবার অনুষ্টুপকে সৈয়দ মুস্তাক আলির দলে রাখা হয়নি। যা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে বিজয় হাজারে ট্রফির দলে তাঁকে ফেরানো হয়। রঞ্জিতেও তিনি থাকবেন। কিন্তু নির্বাচকেরা এমন কাউকে দায়িত্ব দিতে চাইছেন, যিনি আগামী কয়েক বছর অধিনায়ক থাকতে পারবেন। সেই দিক থেকে সাঁইত্রিশের অনুষ্টুপের চেয়ে ছাব্বিশের অভিমন্যু অনেক এগিয়ে।

আরও পড়ুন: সিডনি টেস্টের আগে করোনা আক্রান্ত গোলাপি টেস্টের জনক ম্যাকগ্রা

পাশাপাশি সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেঞ্চুরি করে এসেছেন অভিমন্যু। ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। তাই ডানহাতি ওপেনারের দিকে পাল্লা অনেক ভারি।

বাংলার নির্বাচক প্রধান শুভময় দাস বলছেন, 'রঞ্জি ট্রফি শুরু হতে আর বেশি দেরি নেই। শীঘ্রই অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হবে।' খুব বড়সড় কোনও বদল না হলে অভিমন্যুই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলার হয়ে টস করতে যাবেন।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget