এক্সপ্লোর

Ashes 2022: সিডনি টেস্টের আগে করোনা আক্রান্ত গোলাপি টেস্টের জনক ম্যাকগ্রা

Ashes 2022: এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলে তাঁর স্ত্রী জেন ম্য়াকগ্রা। যার স্মৃতিতে এই টেস্ট।

সিডনি: আগামী বুধবার থেকে সিডনিতে শুরু হতে চলেছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সেই ম্যাচ পিঙ্ক টেস্ট নামেই পরিচিত। এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলে তাঁর স্ত্রী জেন ম্য়াকগ্রা। যার স্মৃতিতে এই টেস্টকে গোলাপি টেস্ট নামে ডাকা হয়। সিডনি টেস্টের তৃতীয় দিনটি জেন ম্যাকগ্রা দিবস হিসেবে পালিত হয়। কিন্তু সিডনি টেস্ট শুরুর আগে খারাব খবর। করোনা আক্রান্ত হলেন গ্লেন ম্যাকগ্রা। ফলে তিনি হয়ত সিডনিতে সেই ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না। 

পিঙ্ক টেস্টের বিশেষত্ত্ব সেদিন ক্রিকেটার থেকে শুরু করে মাঠকর্মী, ধারাভাষ্যকার ও দর্শকরাও গোলাপি পোশাক পরে মাঠে নামেন। ম্যাকগ্রার এই উদ্যোগকে সমর্থন জানিয়ে এসেছেন ক্রিকেটাররা অনেকগুলো বছর ধরে। স্তন ক্যানসারে যাঁরা আক্রান্ত, তাঁদের চিকিৎসার অর্থ তুলতেই এই টেস্টটি বিশেষ ভাবে পরিচিত। আগামী ৫ জানুয়ারি সিডনি টেস্ট শুরু হচ্ছে। ৭ জানুয়ারি সেই নির্দিষ্ট দিনটির আগে যদি ম্যাকগ্রার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তবেই একমাত্র মাঠে উপস্থিত থাকতে পারবেন তিনি। 

এদিকে, করোনা আক্রান্ত হয়ে অ্যাশেজের চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ট্রাভিস হেড। তাঁর বদলি হিসেবে এবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়া (australia) স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা (Usman Khawaja)। প্রায় ২ বছর পর ফের জাতীয় দলে ডাক পেলেন এই বাঁহাতি তারকা ব্যাটার। আগামী বুধবার থেকে শুরু অ্যাশেজের (ahses) চতুর্থ টেস্ট। ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া অ্যাশেজে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নেমেছিলেন খোয়াজা। দলে ডাক পাওয়ার পর খোয়াজা বলেন, ''দলে ডাক পেলে খুব ভাল লাগে। আমি প্রায় এক মাসের ওপর হল খেলার মধ্যে নেই। তবে আশা করি সময়টা আর দীর্ঘ হবে না। সিডনিতে ব্যাট করার সুযোগ পেলে ও ১ ঘণ্টা কাটিয়ে দিতে পারলে আশা করি আমার পক্ষে সুবিধা হবে ছন্দ খুঁজে পাওয়া।'' তিনি আরও বলেন, ''আমার মনে হয় এই ম্যাচকে সুযোগ হিসেবে নিতে হবে আমাকে। হেডের জায়গায় আমাকে দলে নেওয়া হয়েছে। আশা করি আমি শতরান পাব, বা এমন কিছু করতে পারব যাতে অস্ট্রেলিয়াকে সুবিধেজনক জায়গায় নিয়ে যেতে পারি।''

 

সেরা শিরোনাম

Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget