এক্সপ্লোর

Bengal T20 League 2020: প্রায় ৮ মাস পর ইডেন গার্ডেন্সে ফিরছে ক্রিকেট, মঙ্গলবার থেকে আইপিএলের ধাঁচে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

আইপিএলের আদলে ইতিমধ্যেই ৬টি দলের সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। হোটেলে থেকেই টুর্নামেন্টে অংশ নেবেন সকলে।

কলকাতা: করোনার অভিশাপ সরিয়ে সব কিছুতেই ধীরে ধীরে ফিরছে স্বাভাবিকত্ব। নিউ নর্মালে শুরু হয়েছে খেলাধুলোও। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ আইপিএল। এবার ক্রিকেট ফিরতে চলেছে বাংলাতেও। মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। স্থানীয় ক্রিকেটের ৬টি ক্লাব দল ট্রফির জন্য লড়াই করবে। দলগুলি হল মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, টাউন ক্লাব, তপন মেমোরিয়াল ও কাস্টমস ক্লাব। সব ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। আইপিএলের আদলে ইতিমধ্যেই ৬টি দলের সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। হোটেলে থেকেই টুর্নামেন্টে অংশ নেবেন সকলে। Bengal T20 League 2020: প্রায় ৮ মাস পর ইডেন গার্ডেন্সে ফিরছে ক্রিকেট, মঙ্গলবার থেকে আইপিএলের ধাঁচে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্রিকেটারদের নিলামের দিন সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের চার সদস্য। (বাঁদিক থেকে) যুগ্মসচিব দেবব্রত দাস, প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। ছবি সৌজন্যেঃ সিএবি। ফের ক্রিকেট মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ৬ দলের ক্রিকেটারেরা। দলে মনোজ তিওয়ারি থাকলেও টুর্নামেন্টে মোহনবাগানকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার। তিনি বলছেন, ‘এতদিন পর ফের মাঠে নামার সুযোগ পেয়ে দারুণ লাগছে। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সিএবি-কে কৃতিত্ব দিতেই হবে।’ প্রায় একই সুর ইস্টবেঙ্গলের অধিনায়ক অর্ণব নন্দীর গলায়। বলছেন, ‘ক্রিকেটে ফেরাটা খুব জরুরি ছিল। করোনা আবহে ফের মাঠে নামার সুযোগ পাচ্ছি। বাংলার ক্রিকেটপ্রেমী সকলের কাছেই এই টুর্নামেন্টটার তাৎপর্য অন্যরকম।’ Bengal T20 League 2020: প্রায় ৮ মাস পর ইডেন গার্ডেন্সে ফিরছে ক্রিকেট, মঙ্গলবার থেকে আইপিএলের ধাঁচে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। সৌজন্যেঃ সিএবি। তপন মেমোরিয়ালের অধিনায়ক শাহবাজ আমেদ আইপিএল খেলে ফিরেছেন সদ্য। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার অভিজ্ঞতা বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে কাজে লাগাতে চান। বলছেন, ‘ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হওয়ার আগে সকলেই নিজেদের তৈরি করে নেওয়ার সুযোগ পাবে এই টুর্নামেন্টে।’ এতদিন পর মাঠে ফিরে সমস্যা হবে না? পারফরম্যান্সে কোনও প্রভাব পড়তে পারে? কালীঘাটের অধিনায়ক শুভম চট্টোপাধ্যায় বলছেন, ‘সকলেই একই পরিস্থিতিতে মাঠে নামবে। ক্রিকেটারেরা সকলে ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে ছিল। মনে হয় না কারও সমস্যা হবে বলে।’ ময়দানে ক্রিকেটের প্রত্যাবর্তনে স্বস্তির সুর সব দলের কোচদের গলাতেও। মোহনবাগানের কোচ সঞ্জীব গোয়েল বলছেন, ‘ভাবতে পারিনি ফের মাঠে নামতে পারব। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সব কিছুই তো পাল্টে গিয়েছে।’ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব শিবিরে থাকা পেসার সায়ন ঘোষ ও রাজস্থান রয়্যালস শিবিরে থাকা আকাশ দীপ রয়েছেন মোহনবাগানে। পাশাপাশি মনোজ, দেবব্রত দাস, অনুরাগ তিওয়ারিরা থাকায় বেশ শক্তিশালী মোহনবাগান দল। ইস্টবেঙ্গলের কোচ শিবসাগর সিংহ বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার আগে সকলের সামনে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ এই টুর্নামেন্ট।’ অন্যতম শক্তিশালী দল গড়েছে কালীঘাটও। সুদীপ চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনিরা রয়েছেন দলে। কাস্টমস দলে আছেন শ্রেয়ান চক্রবর্তী, সুমন্ত গুপ্ত, প্রসেনজিৎ দাসের মতো স্থানীয় ক্রিকেটের পরিচিতরা। টাউনের হয়ে মাঠে নামবেন অনন্ত সাহা, কাজি জুনেইদ সইফি, পঙ্কজ সাউ, সুদীপ ঘরামি, অরিত্র চট্টোপাধ্যায়, অয়ন ভট্টাচার্যরা। Bengal T20 League 2020: প্রায় ৮ মাস পর ইডেন গার্ডেন্সে ফিরছে ক্রিকেট, মঙ্গলবার থেকে আইপিএলের ধাঁচে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলার কোচ তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। ছবি সৌজন্যেঃ সিএবি। তবে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক রামন করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্টে খেলতে পারবেন না। দুজনেরই ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার কথা ছিল। করোনা হানা দিয়েছে সবুজ-মেরুন শিবিরেও। আক্রান্ত ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। তিনিও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। রবিবারই সূচি প্রকাশিত হয়েছে। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে দুবার করে খেলবে। স্থানীয় ক্রিকেটের প্রথম ডার্বি ২৮ নভেম্বর। তারপর ফের ৬ ডিসেম্বর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। মঙ্গলবার মোহনবাগান-কাস্টমস ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলছেন, ‘আমরা জৈব সুরক্ষা বলয়ের সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে টুর্নামেন্ট করছি। আশা করছি ভাল একটা টুর্নামেন্ট হবে।’ এবারই প্রথমবার এই টুর্নামেন্ট হচ্ছে। ৮ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ও ৯ ডিসেম্বর ফাইনাল খেলা হবে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget