এক্সপ্লোর

Ranji Trophy Exclusive: ৩ বছর পর খেলবেন রঞ্জি ট্রফির ম্যাচ, ক্রিকেট উপভোগ করতে চান প্রদীপ্ত

Bengal vs MP, Ranji Trophy Semifinal: অপেক্ষার অবসান হতে চলেছে প্রদীপ্ত প্রামাণিকের। বাঁহাতি স্পিনার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার তুরুপের তাস হয়ে উঠতে পারেন।

কলকাতা: শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁকে দেখা গিয়েছিল তিন বছর আগে। শীতের কলকাতায়। সল্ট লেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু তারপর আর বাংলা দলের প্রথম একাদশে সুযোগ পাননি।

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে প্রদীপ্ত প্রামাণিকের (Pradipta Pramanik)। বাঁহাতি স্পিনার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলার তুরুপের তাস হয়ে উঠতে পারেন। আইপিএলে চমক জাগানো রজত পতিদার, শুভম শর্মাদের বিরুদ্ধে প্রদীপ্তকে খেলাবে বাংলা। সুযোগ পেয়ে উত্তেজনায় ফুটছেন বঙ্গ স্পিনার।

তিন বছর পর বাংলার জার্সি পেয়ে মাঠে নামার সুযোগ, তাও সরাসরি রঞ্জি ট্রফির সেমিফাইনালের মতো বড় ম্যাচে, স্নায়ুর চাপ টের পাচ্ছেন? সোমবার বেঙ্গালুরু থেকে এবিপি লাইভকে প্রদীপ্ত বললেন, 'আমার কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। তিন বছর পর প্রথম একাদশে সুযোগ পাচ্ছি, তাও এরকম একটা ম্যাচে। রঞ্জি ট্রফির সেমিফাইনাল বিরাট মঞ্চ। মাঠে নেমে নিজের সেরাটা দেব। তবে কোনও চাপ টের পাচ্ছি না। কারণ বাংলার হয়ে আগেও খেলেছি। দলের সঙ্গেই রয়েছি।'

আলুরে যে মাঠে বাংলা বনাম মধ্যপ্রদেশ (Bengal vs MP) ম্যাচ, সেখানকার বাইশ গজে বল ঘুরবে বলেই মনে করছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। যে কারণে একজন পেসারকে বসিয়ে দুই স্পিনার নিয়ে নামার স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। বাংলা যে দুই স্পিনার নিয়ে সেমিফাইনালে নামবে, তা রবিবারই লিখেছিল এবিপি লাইভ। উইকেট দেখে বাংলা শিবিরের মনে হয়েছে, ভেতর ভেতর শুকনো থাকবে। বেঙ্গালুরুতে চড়া রোদ উঠছে বলে ম্যাচ যত গড়াবে, পিচ ভাঙবে বলেও মনে করা হচ্ছে। সেই কারণে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বাংলার কোচ অরুণ লাল, সৌরাশিস লাহিড়ীরা।

শাহবাজ আমেদের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে খেলানো হবে প্রদীপ্তকে। কিন্তু আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়বেন কে? পেসার অলরাউন্ডার সায়নশেখর মণ্ডলকে বাদ দেওয়ার কথা ভাবছেই না বঙ্গ শিবির। কোয়ার্টার ফাইনালে সায়ন শুধু ব্যাটেই রান করেননি, ৪ উইকেটও নিয়েছিলেন। বাংলা শিবির এমনও মনে করে যে, সুদীপ ঘরামির পরিবর্তে ওই ম্যাচে সেরার স্বীকৃতি পেতে পারতেন সায়নও।

সেক্ষেত্রে তিন পেসার ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশ দীপের মধ্যে কোনও একজনকে বসানো হবে। বাংলা শিবির থেকে বলা হল, মঙ্গলবার ম্যাচের দিন সকালে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সেমিফাইনালে মন্ত্র কী? আত্মবিশ্বাসী প্রদীপ্ত বলছেন, 'মাঠে নেমে ক্রিকেট উপভোগ করতে চাই।' চন্দ্রকান্ত পণ্ডিতের ছাত্রদের স্পিন জালে জড়ানোর পরিকল্পনা বাংলা শিবিরে।

আরও পড়ুন: ফিট মনোজ, রঞ্জি সেমিফাইনালের আগে স্বস্তি বাংলা শিবিরে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget