এক্সপ্লোর

East Bengal: জেসিনের হ্যাটট্রিক, জর্জ টেলিগ্রাফকে ৪-০ হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল

CFL 2023: গ্রুপ ‘বি’-তে চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী পর্যায়ের টিকিট পেয়েছে লাল-হলুদ শিবির।

কলকাতা: ডুরান্ড কাপ (Durand Cup) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারের রেশ এখন যেন অতীত। ফের বড় জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগে (CFL 2023) জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ বাহিনি। সেই সঙ্গে গ্রুপ বি-র শীর্ষে থেকে পৌঁছে গেল সুপার সিক্সে। অপরাজিত থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ চলে গেল ইস্টবেঙ্গল।

গ্রুপ ‘বি’-তে চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী পর্যায়ের টিকিট পেয়েছে লাল-হলুদ শিবির। এবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ১২টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল ন'টি ম্যাচে জিতেছে। তিনটি ম্যাচ ড্র করেছে। কোনও ম্যাচে হারেনি লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ ‘বি’ থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ উঠেছে ভবানীপুর এবং খিদিরপুর।

বৃহস্পতিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ৪-০ গোলে। হ্যাটট্রিক করলেন জেসিন টিকে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল।

প্রথমার্ধে লাল-হলুদের খেলায় খুব একটা ঝাঁঝ ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে অন্য মেজাজে দেখা যায় তাদের। ম্যাচের চারটি গোলই দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৬ সেকেন্ডের মধ্যে গোল করে ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসাবে নামা জেসিন টিকে গোল করেন।

দু’মিনিট পরে আবার গোল। এ বার বাঁ দিক থেকে জর্জের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সন্দীপন। ফিরতি বলে জোরাল শটে গোল করেন জেসিন। ৫২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের তৃতীয় গোল। এ বার পিভি বিষ্ণু নিজেই গোল করেন। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।

কলকাতা ফুটবল লিগে ‘সুপার সিক্স’-এ পাঁচটি দলের জায়গা পাকা হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। বাকি আছে আরও একটি জায়গা। ষষ্ঠ সেই স্থানের জন্য লড়াই কালীঘাট মিলন সংঘ ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে। কালীঘাট ১২টি ম্যাচই খেলে ফেলেছে। ১২টি ম্যাচে কালীঘাটের পয়েন্ট ২৪। সেখানে ন'টি ম্যাচে মোহনবাগানের ঝুলিতে ২০ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেলেই ‘সুপার সিক্স’-এ উঠে যাবে সবুজ-মেরুন শিবির।                  

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget