এক্সপ্লোর

MS Dhoni: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি

Mahendra Singh Dhoni: এ মরশুমেই নয়, এর আগের বছরেও আলকারাজ়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন ধোনি। সেবার অবশ্য ধোনির সঙ্গে আরেক বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবও দর্শকাসনে উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্ক: বর্তমানে রমরমিয়ে চলছে যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) আসর। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার জ়েরেভের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গিয়েছেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। এই ম্যাচেই দর্শকাসনে এক বিশেষ অতিথিকে দেখা গেল। তিনি আর কেউ নন, বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)।

গত বারের চ্যাম্পিয়ন আলকারাজ় টুর্নামেন্টের ১২তম বাছাই জ়েরেভের বিরুদ্ধে ৬-৩, ৬-২, ৬-৪ স্কোরলাইনে দুই ঘণ্টা ৩০ মিনিটের ম্যাচে জয় পান। সেই ম্যাচেই ধোনিকে দর্শকাসনে দেখা গেল। এক কুলিং ব্রেকে ধোনি ফ্রেমবন্দি হন। সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। দর্শকাসনে ধোনিকে হাসিমুখে বন্ধুদের সঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। ধোনির টেনিসপ্রেম নতুন কিছু নয়। এ মরশুমেই নয়, এর আগের বছরেও আলকারাজ়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন ধোনি। সেবার অবশ্য ধোনির সঙ্গে আরেক বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবও দর্শকাসনে উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন রোহন বোপান্নাও। অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না। দেড় ঘণ্টার ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয় সেটে যুক্তরাষ্ট্রেরই জ্যাকসন উইথরো ও ন্যাথানিয়েল ল্যামন্সকে পরাজিত করে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।

প্রথম সেটে দুই দলের কেউই একে অপরকে এক চুল জমিও ছাড়েনি। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। তবে শেষমেশ ১২-১০ স্কোরে টাইব্রেকার জিতে ম্যাচে এগিয়ে যান বোপান্না-এবডেন। তবে দ্বিতীয় সেটে বোপান্নাদের খুব একটা কসরত করতে হয়নি। সহজেই ৬-১ স্কোরলাইনে দ্বিতীয় সেট জিতে ম্যাচও জিতে নেন তাঁরা। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বোপান্নারা ফরাসি জুটি নিকোলাস মাহুত ও পিয়ের হিউজেস-হার্বার্টের মুখোমুখি হবেন। এই নিয়ে নাগাড়ে নিজেদের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে পৌঁছলেন বোপান্নারা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের পারফরম্যান্সের উপরই নির্ভরশীল কোচ দ্রাবিড়ের ভাগ্য?

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget