এক্সপ্লোর

East Bengal vs Chennaiyin: সেরা ছয়ে থাকার মতো দল নয় ইস্টবেঙ্গল, চেন্নাইয়িনের কাছে হেরে দাবি কোচের

East Bengal: এই পরাজয়ের ফলে ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রইল ইস্টবেঙ্গল।

চেন্নাই: আইএসএলে (ISL) বিগত দুই ম্যাচের একটিতে জয় পেয়েছিল এবং একটিতে শেষের দিকে গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal vs Chennaiyin)। তবে আবার যেই কে সেই। চেন্নাইয়িনের বিরুদ্ধে ২-০ পরাজিত হল বিবর্ণ ইস্টবেঙ্গল। আট ম্যাচ পরে অবশেষে জয় পেল চেন্নাইয়িন। পরাজয়ের পর ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) কোনও রাখঢাক না করেই মেনে নিলেন তাঁর দল এ মরসুমে সেরা ছয়ে থাকার যোগ্য নয়।

বিবর্ণ লাল হলুদ

গোলশূন্য় প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধেই দুই গোল আসে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে বাংলারই ছেলে রহিম আলি বাংলার ক্লাব ইস্টবেঙ্গলের পরাজয় সুনিশ্চিত করেন। তিনি দক্ষিণের ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে আট নম্বরে রইল চেন্নাইয়িন। 

ছয়ে থাকা এফসি গোয়ার থেকে রহিম আলিরা আপাতত ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও, খাতায় কলমে এখনও পরের পর্বে পৌঁছনোর দৌড়ে রইল তাঁরা। অপরদিকে, ইস্টবেঙ্গলের পারফরম্যান্স গোটা ম্যাচ জুড়েই বেশ হতাশাজনক। ম্যাচে কোনওসময়ই প্রতিপক্ষ রক্ষণকে চাপে ফেলতে পারেনি লাল হলুদের ফুটবলাররা। ম্যাচের পরে কোচ কনস্ট্যান্টাইনের কথাতেও হতাশা স্পষ্টভাবেই বোঝা গেল।

 

হতাশ কোচ

ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমাদের দলে বর্তমানে যা খেলোয়াড় রয়েছে, তাতে আমরা কোনওভাবেই প্রথম ছয়ে থাকার দাবি জানাতে পারি না। দলে তেমন মানের খেলোয়াড় নেই, তাও ভাল পারফরম্যান্সের আশা করছি, এমনটা কী করে সম্ভব। আমরা প্রচুর পরিশ্রম করেছি এবং আগের (মরসুম) থেকে বেশি ম্যাচও জিতেছি। এই ম্যাচে নামার আগে দুই ম্য়াচে আমরা অপরাজিতও ছিলাম। এ মরসুমটা আমরা যেমন চেয়েছিলাম, তেমন কাটেনি বটে। তবে আমরা পরের মরসুমে প্রস্তুত হয়েই মাঠে নামব এবং আশা করছি দল লিগে প্রথম ছয়েও থাকবে।'

আসন্ন রবিবার সদ্যই লিগ শিল্ডজয়ী মুম্বই সিটির বিরুদ্ধে মাঠে নামবে কনস্ট্যান্টাইনের দল। আর মরসুমে নিজেদের শেষ ম্যাচে, ২৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: রিচা-জেমাইমার দুরন্ত পার্টনারশিপে ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget