এক্সপ্লোর

ক্রীড়াজগতে ইন্দ্রপতন, চলে গেলেন চুনী গোস্বামী

দেশের হয়ে করেছেন ১১ টি গোল। তাঁর নেতৃত্বে ১৯৬২-এর এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। ১৯৬৪-এর এশিয়া কাপে তাঁর নেতৃত্বে রুপো জয়।

কলকাতা: প্রয়াত প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় ফুটবলের সর্বকালের সেরাদের অন্যতম তিনি। বৃহস্পতিবার সকালে অসুস্থতা বোধ করায় এসেছিলেন হাসপাতালে। বিকেল ৫.৩০ নাগাদ মৃত্যু হয় তাঁর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন, জানিয়েছেন তাঁর ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিসের কারণে অসুস্থ ছিলেন তিনি। শরীর থেকে জল বার করতে হত নির্দিষ্ট সময় অন্তর। সেই কারণেই হাসপাতালে এসেছিলেন। একদিকে, ফুটবলে এশিয়ান গেমসের সেমিফাইনালে জোড়া গোল করছেন। অন্যদিকে, ক্রিকেটে বল হাতে রোহন কানহাইয়ের মত দুর্ধর্ষ ক্যরিবিয়ান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছেন। একদিকে, ফুটবলে দেশের অধিনায়ক হিসেবে এশিয়ান গেমসে সোনা, অন্যদিকে ক্রিকেটে বাংলার অধিনায়ক হিসেবে দলকে নিয়ে যাওয়া রঞ্জি ফাইনালে। এমন অবিশ্বাস্য নজির ভারতীয় খেলাধুলোয় তো নেই-ই, আন্তর্জাতিক ক্রীড়ামহলেও বিরল। এই ছিলেন সুবিমল গোস্বামী। খেলার ময়দান যাঁকে প্রবাদপ্রতিম চুনী গোস্বামী বলেই চেনে। ভারতীয় ফুটবলের সর্বকালের সেরাদের অন্যতম তিনি। ১৯৫৪ থেকে ১৯৬৮ পর্যন্ত খেলেছেন মোহনবাগানে। ১৯৬০ থেকে ১৯৬৪ পর্যন্ত ৫ টি মরসুমে বাগানের নেতৃত্ব দেন। দেশের হয়ে করেছেন ১১ টি গোল। তাঁর নেতৃত্বে ১৯৬২-এর এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। ১৯৬৪-এর এশিয়া কাপে তাঁর নেতৃত্বে রুপো জয় করেন। ১৯৬৮-এ ফুটবল থেকে অবসর নেন। তারপর ভারতীয় ফুটবল দলের কোচিংও করেছেন। জন্ম ১৯৩৮-এর ১৫ জানুয়ারি, অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জে। আট বছর বয়সে মোহনবাগান জুনিয়র টিমে ফুটবলে হাতেখড়ি। এরপর বাগানের সিনিয়র টিমে খেলা শুরু। আজীবন খেলেছেন সবুজ মেরুনেই। ক্রিকেটার হিসেবেও নজরকাড়া পারফরমেন্স। অল রাউন্ডার হিসেবে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। ১৯৬২-৬৩ তে বাংলার হয়ে রঞ্জি অভিষেক। বাংলাকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন চুনী গোস্বামী। ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। যাঁর প্রয়াণে আর একবার নিঃস্ব হল এদেশের ক্রীড়াজগৎ। তবে, নতুন প্রজন্মের মনে তিনি জেগে থাকবেন অনুপ্রেরণা হয়ে।

সেরা শিরোনাম

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget