এক্সপ্লোর

Commonwealth Games 2022: ভারোত্তোলনে বার্মিংহামে ভারতকে অষ্টম পদক এনে দিলেন বিকাশ

Vikas Thakur Wins silver: ২০১৪ সালে গ্লাসগোয় তিনি রুপো জিতেছিলেন। চার বছর আগে গোল্ড কোস্টে এসেছিল ব্রোঞ্জ। এবার ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ভারোত্তলক বিকাশ।  

বার্মিংহাম: ভারোত্তোলনে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ভারতকে অষ্টম পদক এনে দিলেন বিকাশ ঠাকুর (Vikas Thakur)। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন।

ভারোত্তোলনে অষ্টম 

'স্ন্যাচ'-এ ১৫৫ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১৯১ কেজি, মোট ৩৪৬ কেজি ভারোত্তোলন করে দ্বিতীয় হলেন বিকাশ ঠাকুর। ভারতের মোট পদক সংখ্যা পৌঁছল ১২-তে। অবশ্য এই প্রথম নয়, বিকাশ ঠাকুর এর আগের দুই কমনওয়েলথে গেমসেও পদক জিতেছিলেন। ২০১৪ সালে গ্লাসগোয় তিনি রুপো জিতেছিলেন। চার বছর আগে গোল্ড কোস্টে এসেছিল ব্রোঞ্জ। এবার ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ভারোত্তলক।  

এবারে বার্মিংহামে বিকাশের আগেও ধারাবাহিকভাবে পদক এনে দিয়েছেন ভারতীয় ভারোত্তোলকরা। মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুণগা, বাংলার অচিন্ত্য শিউলিরা নিজেদের বিভাগে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন। সঙ্কেত সাগর, হারজিন্দর কৌররাও পদক জিতেছেন। বিকাশ রুপো জেতায় সেই সংখ্যা গিয়ে দাঁড়াল আটে। বিকাশ একা নন, ভারতীয় দল তার আগেও আজ বেশ বড় সাফল্য পেয়েছে।

বিকাশের রুপো জয়ের কয়েক মিনিট আগেই ভারতকে বার্মিংহামে পঞ্চম সোনা এনে দেন সাথিয়ান, শরত কমলরা। সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। এছাড়া কমনওয়েলথ গেমসে প্রথমবার পদক আসে লন বোলিং থেকেও। ভারতকে লন বোলিং ফোরসে ঐতিহাসিক স্বর্ণপদক এনে দেয় মহিলা দল। বলতেই হবে আজ, কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনটা ভারতের জন্য বেশ ভালই কাটছে।

আরও সোনা জয়ের হাতছানি

এখানেই শেষ নয়, আজ রাতে ভারতের আরও এক স্বর্ণপদক জয়ের বড় সুযোগ রয়েছে। লক্ষ্য সেন, পিভি সিন্ধুদের নিয়ে গড়া তারকাখচিত ভারতীয় ব্যাডমিন্টন মিক্সড দল ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে। চার বছর আগে গোল্ড কোস্টে এই মালয়েশিয়াকে হারিয়েই সোনা জিতেছিল ভারতীয় দল। বার্মিংহামেও সিন্ধুরা সফলভাবে একই প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের অতীতের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: কী এই লন বল? কেমনই বা এই খেলার নিয়মকানুন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
KKR Jersey: আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget