এক্সপ্লোর

বিরাটকে আদর্শ মনে করলে ওর মতো খেলতে হবে, বাবর আজমকে পরামর্শ শোয়েব আখতারের

পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে বলে মনে করেন শোয়েব।

লন্ডন: ভারতের অধিনায়ক বিরাট কোহলির অনুরাগী হিসেবে পরিচিত বাবর আজমকে তাঁর আদর্শ ক্রিকেটারের মতো খেলার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর মতে, ভাল শুরু করে বারবার আউট হয়ে যাচ্ছেন বাবর। এটা করলে চলবে না। বিরাট যেমন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলে বড় রান করেন, সেটা বাবরকেও করতে হবে। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘আমি বাবর আজমকে বলব, তুমি যখন বিরাট কোহলিকে নিজের আদর্শ মনে করো, তখন ওর মতো খেলার চেষ্টা করা উচিত। কঠিন পরিস্থিতিতে রান করে বিরাট। বাবরকে ওর মতো সিঙ্গলস নেওয়া, পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদল করা শিখতে হবে। বিরাট, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনের মতো ৫০ করার পর রানের গতি বাড়ায়। ওদের দেখে শেখা উচিত বাবরের। ওর হাতে আরও শট থাকা দরকার।’ গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৮৯ রানের ইনিংস খেলা হ্যারিস সোহেলের প্রশংসা করে শোয়েব বলেছেন, ‘আমি বারবার বলছিলাম, হ্যারিস সোহেলকে খেলানো উচিত। কারণ, ও ত্রুটিহীন ব্যাটিং করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও দেখিয়ে দিয়েছে, কীভাবে রান করতে হয়। ওর ব্যাটিং দেখে বাবর আজমের চেয়েও ভাল লেগেছে। হ্যারিসের জন্যই পাকিস্তান তিনশোর বেশি রান করতে পেরেছে। শোয়েব মালিককে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারে, তাহলে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে। পাকিস্তানকে চাপমুক্ত হয়ে সেরা খেলা খেলতে হবে।’

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget