এক্সপ্লোর

India vs Australia Melbourne Test Day 3: রানআউট বিতর্ক, রাহানের মানসিকতায় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা

Controversy over run out of Ajinkya Rahane. | টিম পেইনের ঘটনার কথা উল্লেখ করে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনায় ক্রিকেটপ্রেমীরা।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন রানআউট হয়ে গেলেন ভারতের অস্থায়ী অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি এই ইনিংসে  ১১২ রান করেন। তাঁর রানআউট হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে তারপরেও তিনি মেজাজ না হারিয়ে সঙ্গী রবীন্দ্র জাডেজাকে ভালভাবে ব্যাটিং চালিয়ে যেতে বলেন। তাঁর এই মানসিকতায় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর প্রশংসা করছেন। আজ ভারতের ইনিংসের ১০০-তম ওভারের পঞ্চম বলে আউট হন রাহানে। অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নের বলে দ্রুত রান নিতে ছোটেন জাডেজা। তিনি তখন ৪৯ রানে ব্যাটিং করছিলেন। ফলে দ্রুত অর্ধশতরান পূর্ণ করার কথা হয়তো তাঁর মাথায় ছিল। কিন্তু এই রান নিতে গিয়েই আউট হন রাহানে। শুরুতে মনে হয়েছিল, তিনি ঠিক সময়ে ক্রিজে ঢুকে গিয়েছেন। এমনকী, অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও প্রথমে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, পেইন যখন মার্নাস লাবুশেনের থ্রো ধরে উইকেট ভেঙে দেন, সেই সময় রাহানের ব্যাট ক্রিজের লাইনে ছিল। সেই কারণেই তৃতীয় আম্পায়ার রানআউটের সিদ্ধান্তের কথা জানান। চলতি টেস্টের প্রথম দিন পেইনকে রানআউট দেননি তৃতীয় আম্পায়ার পল উইলসন। কিন্তু আজ তিনি একইরকম পরিস্থিতিতে রাহানেকে রানআউট দিলেন। সে কথা উল্লেখ করে আজ তৃতীয় আম্পায়ারের তীব্র সমালোচনা করছেন ভারতের সমর্থকরা। আজ রাহানের বিতর্কিত রানআউট সত্ত্বেও তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে মাত্র ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দিনের শেষে ক্রিজে ক্যামেরন গ্রিন (১৭) ও প্যাট কামিন্স (১৫)। আগামীকাল ভারতীয় দল দ্রুত অস্ট্রেলিয়ার বাকি চারটি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফিরিয়ে আনার সুযোগ থাকছে। প্রথম ইনিংসে ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই জো বার্নসের (৪) উইকেট হারায়। দলের ৪২ রানের মাথায় ফিরে যান মার্নাস লাবুশেন (২৮)। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুই অঙ্কের রান পেলেন না স্টিভ স্মিথ (৮)। ম্যাথু ওয়েড করেন ৪০ রান। অধিনায়ক টিম পেইন মাত্র এক রান করেই ফিরে যান। ট্রেভিস হেড করেন ১৭ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন বুমরাহ, উমেশ, মহম্মদ সিরাজ ও অশ্বিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget