এক্সপ্লোর

Argentina vs Chile: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, তবে চিলির সঙ্গে ড্র আর্জেন্তিনার

চিলির কাছে আটকে গেল আর্জেন্তিনা। এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ম্যাচ শেষ হল ১-১।

রিও দে জেনেইরো: কোপা আমেরিকায় আর্জেন্তিনার প্রথম ম্যাচেই দেখা গেল লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। ফ্রি কিক থেকে অনবদ্য গোল করলেন তিনি। তবে চিলির কাছে আটকে গেল আর্জেন্তিনা। এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ম্যাচ শেষ হল ১-১।

ভারতীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্জেন্তিনা। চিলি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণ তুলে আনে তারা। চিলি অবশ্য বেশ কয়েকবার প্রতিআক্রমণ করেছে। তবে গোলমুখ খুলতে পারেনি। এরই মাঝে প্রথমার্ধের ৩২ মিনিটে ফ্রি কিক পায় আর্জেন্তিনা। চিলি বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ে অনবদ্য ফ্রি কিক মারেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসির শট ডানদিকে বাঁক খেয়ে একেবারে পোস্ট আর ক্রসবারের কোণ দিয়ে গোলে ঢুকে যায়। শূন্যে শরীর ভাসিয়েও আঅটকাতে পারেননি চিললির গোলকিপার ক্লদিও ব্র্য়াভো।

গোল খেয়েই পরপর ফাউল করতে শুরু করেন চিলির ফুটবলাররা। আর্তুরো ভিদাল ও এরিক পালগারকে হলুদ কার্ড দেখান রেফারি। ৪২ মিনিটে বক্সের মধ্যে চিলির এক ফুটবলারের হাতে বল লাগে। তবে ভার প্রযুক্তি ব্যবহার করে খুঁটিয়ে দেখার পর পেনাল্টি দেননি রেফারি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় চিলি। বক্সের মধ্যে আর্তুরো ভিদালকে ফাউল করেছিলেন নিকোলাস ত্যাগলিফিয়াকো। ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তবে ভিদালের পেনাল্টি ডানদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। যদিও শেষ রক্ষা হয়নি। ফিরতি বল থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এদুয়ার্দো ভার্গাস।

এরপর আর্জেন্তিনা চাপ বাড়িয়ে একাধিক আক্রমণ করলেও চিলির গোলমুখ আর খুলতে পারেনি। ৭৮ মিনিটে মেসির দুরন্ত পাস থেকে হেড করলেও বল তেকাঠির মধ্যে রাখতে পারেননি নিকোলাস গঞ্জালেস। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরে।

ম্যাচের সেরা হয়েছেন মেসিই। তিনি বলেছেন, 'আমরা জয় দিয়েই শুরু করতে চেয়েছিলাম। পরের ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। ওরাও কঠিন দল। পেনাল্টির জন্যই আজ ম্যাচটা ঘুরে গেল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget