এক্সপ্লোর

Covid 19: কোভিড আক্রান্ত ট্রাভিস হেড, বিগ ব্যাশেও করোনার থাবা

Covid 19: যার জন্য সিডনি টেস্টে অনিশ্চিত তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জশ ইংলিশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

মেলবোর্ন: করোনা আক্রান্ত হলেন ট্রাভিস হেড (travis head)। যার জন্য সিডনি টেস্টে অনিশ্চিত তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ''রুটিন মাফিক সব ক্রিকেটার, তাঁদের পরিবার ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। আরটি-পিসিআর টেস্টে হেডের রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি মেলবোর্নে নিভৃতবাসে রয়েছেন। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। আশা করা হচ্ছে যে পঞ্চম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।'' এদিকে হেড কোভিড আক্রান্ত হওয়ার পর মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জশ ইংলিশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

অ্যাশেজে (ashes) মেলেবাের্ন (melbourne) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই কোভিড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ইংল্যান্ড (england) শিবিরের ৪ জনের কোভিড পজিটিভ (covid 19) রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন সাপোর্ট স্টাফ ও ২ জন পরিবারের সদস্য। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে টিম হোটেল থেকে মাঠ ছাড়ার আগেই ফের একবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এরপরই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আতঙ্কের আপাতত কিছু নেই। কোভিড আক্রান্তরা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। 

এদিকে, বিগ ব্যাশেও এবার করোনার থাবা। মেলবোর্ন স্টার্সের ৭ জন ও সিডনি থান্ডার দলের ৪ জন ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন। এছাড়াও মেলবোর্ন স্টার্সের (Melbourne Stars) ৭ জন সাপোর্ট স্টাফ কোভিড আক্রান্ত হয়েছেন। অ্যাডিলেড স্টাইকার্স ও সিডনি থান্ডারের মধ্যে ম্যাচ রয়েছে আজই। কিন্তু খুব সম্ভবত সেই ম্যাচ পিছিয়ে যেতে চলেছে। 

অ্যাশেজে পরপর ৩ টেস্ট জিতে সিরিজও এই মুহূর্তে পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এক তরফা লড়াইয়ে জয় হাসিল করে নিয়েছে প্যাট কামিন্সের দল। 

আরও পড়ুন: সর্দি নেই সৌরভের, চলছে স্টিম থেরাপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
Sir Garfield Sobers: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
Damayanti Sen Missing: শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget