এক্সপ্লোর

T20 World Cup: তারকাখচিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কমেন্ট্রি প্যানেলও, থাকছেন স্মিথ, কার্তিক

T20 World Cup 2024: পঞ্চাশ ওভারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর রয়েছেন এই তালিকায়।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য কমেন্ট্রি প্য়ানেল (Commentary Pannel) ঘোষণা করল আইসিসি (ICC)। তালিকায় রয়েছেন তারকা প্লেয়ারদের ছড়াছড়ি। নাসের হুসেন, রবি শাস্ত্রী, ইয়ান স্মিথ, মেল জোন্স, হর্ষ ভোগলে, ইয়ান বিশপরা তো রয়েইছেন। এমনকী তালিকায় আছেন সদ্য আইপিএলকে বিদায় জানানো দীনেশ কার্তিক ও অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার স্টিভ স্মিথও। সঙ্গে রয়েছেন স্যামুয়েল বদ্রী, কার্লোস ব্রেথওয়েট, লিসা স্থালেকার, ইবনি রেইনফোর্ড ব্রেন্ট। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

পঞ্চাশ ওভারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর রয়েছেন এই তালিকায়। এছাড়া ম্য়াথু হেডেন, রামিজ রাজা, অইন মর্গ্যান, টম মুডি, ওয়াসিম আক্রম। 

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এই প্রথমবার আমেরিকায় ক্রিকেটের কোনও বড় টুর্নামেন্টের আসর বসতে চলেছে। উল্লেখ্য, গতকাল ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটের মূল্য নিয়ে একটি খবর ভাইরাল হয়েছিল। আইপিএলের প্রাক্তন কর্তা ললিত মোদি গতকাল এই ইস্যুতে আইসিসিকে একহাত নিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ''আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য নিশ্চয় প্রতিযোগিতা করা হচ্ছে না।''

মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের দিনক্ষণও আইসিসির তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলা হবে বলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে। ৯ জুন নিউ ইয়র্কে মেগা টুর্নামেন্টের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

উল্লেখ্য, উসেইন বোল্টকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পেছনেও আইসিসির চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।  আমেরিকার মত দেশে বোল্টের মত ব্যক্তিত্বের জনপ্রিয়তা রয়েছে। তাই তাঁর উপস্থিতিতে ক্রিকেটের প্রসারও সেখানে বাড়বে বলে মনে করছে আইসিসি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বোল্ট নিজেও।

আরও পড়ুন: স্পিনজালেই রাজস্থানের স্বপ্নভঙ্গ, শাহবাজ, অভিষেকের দৌরাত্ম্যে আইপিএল ফাইনালে সানরাইজার্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget