এক্সপ্লোর

Mohammed Siraj: সিরাজকে দরাজ সার্টিফিকেট রাহানের, কিংবদন্তি অ্যান্ডারসনের সঙ্গে তুলনা টানলেন

Rahane On Siraj: ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়া সফরে যে ঐতিহাসিক বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে।

মুম্বই: মহম্মদ সিরাজের (Mohammed Siraj) প্রশংসায় পঞ্চমুখ অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। গত ইংল্য়ান্ড সিরিজে পাঁচটি ম্য়াচেই খেলেছিলেন। ১৮৩ ওভার বল করেছেন। শারীরিক ক্লান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ২২ গজে দাপটের সঙ্গে পারফর্ম করে গিয়েছেন। গত সিরিজে একাই পাঁচ টেস্টে ২৩ উইকেট নিয়েছেন সিরাজ। তিনিই সর্বাধিক উইকেট শিকারি সিরিজের। প্রায় ১১১০টি ডেলিভারি করেছেন। এবার রাহানে ইংল্যান্ডের তারকা প্রাক্তন পেসার কিংবদন্তি জেমস অ্য়ান্ডারসনের সঙ্গে তুলনা টেনেছেন মহম্মদ সিরাজের।

২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়া সফরে যে ঐতিহাসিক বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে। সেই দলের পেস বোলিংয়ের সদস্য ছিলেন মহম্মদ সিরাজ। সেটিই ছিল টেস্ট ফর্ম্য়াটে সিরাজের প্রথম সিরিজ। তবে ইংল্য়ান্ডে বুমরাকে ছাড়াই একাই নেতৃত্ব দিয়েছেন গোটা সিরিজে সিরাজ। রাহানে বলছেন, ''সিরাজের যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভাল লাগে, ও লম্বা স্পেল করতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতেও সেই কাজটাই ও করেছিল। যখন ও টেস্টে অভিষেক করেছিল, সেদিন একটু রেগে ছিল সিরাজ। কারণ আমি ওকে আক্রমণে অনেকটা দেরিতে এনেছিলাম। আর সেই রাগটাই ফুটে উঠেছিল ওর বোলিং পারফরম্য়ান্সের মধ্য়ে দিয়ে।''

রাহানে আরও বলেন, ''কিছু কিছু বোলারের ৮-১০টি বল সময় লাগে ছন্দে ফিরতে। কিছু কিছু বোলারের কাছে দুটো বল ওয়ার্ম আপের জন্য লাগে। কিন্তু সিরাজ অনেকটা জেমস অ্য়ান্ডারসনের মত। প্রথম বল থেকেই রীতিমত ছন্দে থাকে। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় সিরাজকে। এমনকী অষ্টম ও নবম ওভারে বল করার সময়ও সমান আগ্রাসী দেখা যায় সিরাজকে।''

ম্যাচের পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড পুরস্কার বিজয়ীদের বিশেষ উপহার দিয়েছিল। যদিও সেই উপহার গ্রহণ করেননি সিরাজ। কেন? কারণ ইসিবি-র তরফে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল শ্যাম্পেনের বোতল। মদের বোতল গ্রহণ করতে চাননি সিরাজ। ওভাল টেস্টের পরে মহম্মদ সিরাজকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। গৌতম গম্ভীর এবং ব্রেন্ডন ম্যাকালাম যথাক্রমে হ্যারি ব্রুক এবং শুভমন গিলকে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত করেন। এই পুরস্কার বিজয়ীদের ECB ম্যাচের পরে শ্যাম্পেনের বোতল উপহার হিসেবে দিয়েছিল, কিন্তু মহম্মদ সিরাজ তা নিতে অস্বীকার করেন। অন্যদিকে, শুভমন গিল শ্যাম্পেনের বোতল গ্রহণ করলেও, সিরাজের সম্মানে তিনি বোতল খোলেননি।

সেরা শিরোনাম

IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget