এক্সপ্লোর

Jasprit Bumrah: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলবেন বুমরা? ঠিক হয়ে যাবে পাঁচদিনের মধ্যেই

ICC Champions Trophy 2025: পিঠের ব্যথার জন্যই ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। কিন্তু তাঁকে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে রাখা হয়েছে।

বেঙ্গালুরু: আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? চোটের জন্য় এই মুহূর্তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে খেলছেন না বুমরা। এমনকী তার আগে টি-টোয়েন্টি সিরিজেও বুমরাকে দেখা যায়নি। বর্ডার গাওস্কর ট্রফিতে শেষবার দেখা গিয়েছিল বুমরাকে। পিঠের ব্যথার জন্যই ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। কিন্তু তাঁকে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। কিন্তু বুমরা কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যেই হয়ত পাকাপাকি জানা যাবে বুমরা আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কি না তা। তাই আর বেশিদিন কিন্তু সময় নেই।

এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিটনেস চর্চা করছেন বুমরা। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন ডানহাতি পেসার। রিপোর্ট অনুসারে বুমরার চোট থাকা সত্ত্বেও তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে। আগামী কয়েকদিন বেঙ্গালুরুতেই থাকবেন তিনি। গত জানুয়ারির শেষের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। সে সময় অজিত আগরকর জানিয়েছিলেন, ''বুমরা চার-পাঁচ সপ্তাহ বিশ্রাম চেয়েছিলেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে না। আমরা ওর ফিটনেস রিপোর্টের অপেক্ষায় রয়েছি।''

বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য যে ১৬ জনের পরিবর্তিত দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। দুরন্ত টি-টোয়েন্টি সিরিজ়ের পরই তাঁকে জাতীয় দলে ডাকা হয়েছে। তবে নীরবেই বুমরার নাম স্কোয়াড থেকেই সরিয়ে ফেলা হয়েছে। এমনিই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। উপরন্তু, তাঁর নাম এই সিরিজ়ের থেকে সরিয়ে নেওয়ার এবার কিন্তু রীতিমতো উদ্বেগ তৈরি হল।

দল নির্বাচনের পর বুমরার ফেরার বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর নিশ্চিতভাবে কিছু না জানালেও, তিনি আশা জাগিয়েছিলেন যে ভারতের তারকা বোলার তৃতীয় ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেন। তবে সদ্য ঘোষিত নতুন দলে বুমরার নাম না থাকায় সেই সম্ভাবনা আর নেই।সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।

কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget