এক্সপ্লোর

AUS vs ENG: ম্য়াচ হেরেই মেলবোর্নের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ স্মিথের, কী বললেন অজি অধিনায়ক?

Steve Smith: মাত্র দু দিনে শেষ হয়ে গিয়েছে বক্সিং ডে টেস্ট। প্রথম দিনেই ২০ উইকেট পড়ে গিয়েছিল। দ্বিতীয় দিনেও একই ধারা বজায় ছিল। ১৬ উইকেট দ্বিতীয় দিনে পড়ে গিয়েছিল।

মেলবোর্ন: অ্য়াশেজ আগেই দখল করা হয়ে গিয়েছিল। তবুও চতুর্থ টেস্টে হার যেন মানতেই পারছেন না স্টিভ স্মিথ। তাঁর নেতৃত্বেই অ্য়াশেজে চতুর্থ টেস্টে খেলতে নেমেছিল ডানহাতি তারকা। চতুর্থ টেস্টে ইংল্যান্ড চার উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচে হারের পর অজি অধিনায়ক মেলবোর্ন পিচকেই দায় করছেন। ২০১১ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ইংল্যান্ড।

মাত্র দু দিনে শেষ হয়ে গিয়েছে বক্সিং ডে টেস্ট। প্রথম দিনেই ২০ উইকেট পড়ে গিয়েছিল। দ্বিতীয় দিনেও একই ধারা বজায় ছিল। ১৬ উইকেট দ্বিতীয় দিনে পড়ে গিয়েছিল। স্মিথ মনে করছেন দু দিনের মধ্য়ে টেস্ট ম্য়াচে ৩৬ উইকেট পড়ে যাওয়াটা কখনওই ভাল ইঙ্গিত হতে পারে না। অজি তারকা বলছেন, ''আমার মনে হয় এটা একটু বেশিই বাড়াবাড়ি। যখন এটা দেখা যাবে যে ৩৬ উইকেট দু দিনের মধ্যে পড়ে যাচ্ছে, তখন তা সত্যিই চিন্তার কারণ। আমার মনে হয় পিচ কিউরেটরদের এটা নিয়ে একটু ভাবা উচিত। আমার মনে হয় যদি ৮ মিলিমিটার পর্যন্ত ঘাস কেটে দেওয়া হয়, তা সত্যিই খেলার ভারসাম্যটা বজায় রাখবে।''

উল্লেখ্য, ১৯০২ সালের পর এই প্রথম অ্যাশেজের কোনও টেস্টের একদিনে ২০টি উইকেট পড়ল। এর আগে ভারতের মাটিতে ইডেন টেস্ট আড়াই দিনে ম্যাচ শেষ হওয়ার পর প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। তাহলে মেলবোর্ন পিচ নিয়ে কেন সমালোচনা হবে না, এই নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসনতিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতে টেস্টের প্রথম দিনে যদি পাগলের মতো উইকেট পড়ে তাহলে তো সমালোচনার ঝড় উঠে। তাই আমি আশা করি এবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তেমনই কাটাছেঁড়া হবে।' এর আগে পারথে দুই দিনে প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। এবার মেলবোর্ন। চলতি অ্যাশেজ সিরিজ়ে এই নিয়ে চার টেস্টের মধ্যে দ্বিতীয় ম্যাচ দুই দিনেই শেষ হয়ে গেল। বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়াটা একেবারেই আদর্শ নয় বলে ম্যাচ জিতেও একেবারে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকসওতিনিও কার্যত পিটারসেনের সুরেই কথা বলেন।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'সত্যি কথা বলতে এমনটা তো কেউ চায় না। দুই দিনেরও কম সময়ে বক্সিং ডে টেস্ট ম্যাচ শেষ হওয়াটা একেবারেই কাম্য নয়। আদর্শ নয়। তবে ম্যাচ শুরু হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, যা আছে, সেখানেই খেলতে হবে। তবে আমি নিশ্চিত এটা যদি পৃথিবীর অন্য কোথাও হত, তাহলে এতক্ষণে ঝড় উঠে যেত। পাঁচ দিনের ম্য়াচের জন্য এটা একেবারেই তো ঠিক নয়। সৌভাগ্যবশত আমরা এমন ধরনের ক্রিকেট খেলেছি, যেটাতে আমরা ম্য়াচ জিততে সক্ষম হয়েছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget