এক্সপ্লোর

Indian Cricket Team: ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন নেহরা!

Ashish Nehra: নেহরার তত্ত্বাবধানে আইপিএলে গুজরাত টাইটান্স প্রথম বছরেই খেতাব জেতে এবং দ্বিতীয় বছরে ফাইনালে পৌঁছয়।

মুম্বই: ৫০ ওভারের বিশ্বকাপের পরেই ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই। তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার, ২৯ নভেম্বর ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয় বিসিসিআইয়ের (BCCI) তরফে। শুধু দ্রাবিড় নন, গোটা কোচিং স্টাফকেই নিজেদের পদে বহাল রাখা হয়েছে। 

কিন্তু খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে আশিস নেহরাকে (Ashish Nehra) ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের প্রধান কোচের ভূমিকায় অল্প সময়েই বেশ প্রভাবিত করেছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। তাঁর কোচিংয়ে প্রথম বছরেই খেতাব জিতে নেয় গুজরাত টাইটান্স। এই বছর তাঁরা অল্পের জন্য খেতাব হাতছাড়া করে। ফাইনালে হারতে হয় টাইটান্সদের। এই দুর্দান্ত রেকর্ডের ফলেই সম্ভবত বিসিসিআই নেহরাকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। 

সব ফর্ম্যাটের জন্য নয়, নেহরাকে কেবল টি-টোয়েন্টি ফর্ম্যাটেই ভারতকে কোচিং করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরেই দ্রাবিড়কে সব ফর্ম্যাটের কোচ হিসাবেই ফের একবার দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ রাখার পক্ষে বোর্ড। তবে ঠিক কবে পর্যন্ত এই পদে বহাল থাকবেন দ্রাবিড়, তা এখনও জানানো হয়নি। 

বোর্ড তাঁর উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়ে রাহুল দ্রাবিড় বলেন, 'গত ২টো বছর আমরা একসঙ্গে চেষ্টা করেছিলাম। ভালো-খারাপ থাকেই। তবে এই দুটো বছর টিম আমাকে ভীষণ সাহায্য করেছে। ড্রেসিংরুমে যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার জন্য গর্বিত। প্রতিভা আর স্কিলের মিশ্রণে টিম পারফর্ম করেছে। বোর্ডকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। বিশ্বকাপের পরে আমরা আবার নতুন চ্যালেঞ্জ নিতে শুরু করেছি। সেই ধারা বজায় থাকবে।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: টি-টােয়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফর, ৩ ম্যাচের ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget