এক্সপ্লোর

Asia Cup 2023: এশিয়া কাপে নেই পন্থ, বিশ্বকাপের দলে কি থাকবেন তিনি? কী আপডেট দিলেন রোহিত?

Rishabh Pant: সম্প্রতি ঋষভ পন্থের ব্যাটিং করার এক ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

মুম্বই: জল্পনা ছিলই, সেই জল্পনা মতোই আজ, সোমবার ২১ অগাস্ট আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হল। দীর্ঘদিন ধরে চোটের কবলে থাকা কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার, উভয়েই এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে রয়েছেন। তবে ঋষভ পন্থ (Rishabh Pant) কিন্তু দলে নেই। কবে ফিরতে পারবেন তিনি?

গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়াল পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব। হালেই সোশ্যাল মিডিয়ায় ভারতের তারকা কিপার ব্যাটারকে ব্যাটিং করতেও দেখা গিয়েছিল। সেই দেখে ভারতীয় দলের সমর্থকরা আশা করছিলেন যে এশিয়া কাপে না হলেও, বিশ্বকাপে হয়তো মিরাক্যাল ঘটিয়ে পন্থ জাতীয় দলে ফিরবেন। কিন্তু সে গুড়ে বালি।

এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁকে পন্থের বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়। কিন্তু রোহিত যা বললেন, তাতে ভারতীয় সমর্থকরা আশাহতই হবে। তিনি বলেন, 'ঋষভ পন্থ এখনও তৈরি নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হাতে যা রিপোর্ট, তাতে ও এশিয়া কাপের জন্য প্রস্তুত নয়।' বিশ্বকাপের তিনি ফিরতে পারেন কি না, সেই নিয়ে রোহিত কিছু না বললেও, পন্থের বিশ্বকাপে ফেরা যে কার্যত অসম্ভব, তা ধরে নেওয়াই যায়।

ভারতীয় সমর্থকদের উদ্বেগ আরও বাড়াচ্ছে কেএল রাহুলের নতুন চোট। রাহুলের নাম এশিয়া কাপের দলে থাকলেও, ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে যে তাঁর নতুন চোট লেগেছে এবং তিনি পুরোপুরি ফিট নন। ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠকে বলেন, 'রাহুলকে নিয়ে বোর্ড মেডিক্যাল রিপোর্ট দেবে। ওর পুরনো চোট সেরে গিয়েছে। এটা অন্য একটা সমস্যা। বোর্ড থেকে মেডিক্যাল বুলেটিন দেবে। তবে গুরুতর কিছু না। দ্রুত ফিরবে ও।' আগরকর যোগ করেছেন, 'রাহুলকে হয়তো এশিয়া কাপের শুরুর দিকে ২-৩টি ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রথম আন্তর্জাতিক ইনিংস খেলেই ম্য়াচ সেরা হয়ে কাকে কৃতিত্ব দিলেন রিঙ্কু?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget