এক্সপ্লোর

Asia Cup 2023: এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরছেন স্যামসন?

Sanju Samson: সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়ার সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে শ্রীলঙ্কায় গিয়েছিলেন।

কলম্বো: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপ (Asia Cup 2023)। টুর্নামেন্ট সুপার ফোর পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাত পোহালেই ভারত-পাকিস্তানের মহাদ্বৈরথ। তবে সেই ম্যাচের আগেই দেশে ফেরত পাঠানো হল সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। কেএল রাহুল সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ায় স্যামসনকে ফিরতে হল বলে মনে করা হচ্ছে।

স্যামসনকে কিপার-ব্যাটার হিসাবে এশিয়া কাপ দলে রাখা হয়েছিল। তবে ভারতীয় দলের (Indian Cricket Team) মূল ১৭ সদস্যের স্কোয়াডে নয়, তিনি ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার। ভারতের সঙ্গে শ্রীলঙ্কায় রওনাও দিয়েছিলেন তিনি। তবে টিম ইন্ডিয়ার আরেক কিপার ব্যাটার কেএল রাহুল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে না পারলেও দলে ফিরেছেন। হালকা চোট থাকায় তিনি প্রাথমিকভাবে দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে আসেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল তাঁর। তবে এখন রাহুল সম্পূর্ণ ফিট। বৃহস্পতিবার তো দলের সঙ্গে যোগ দিয়ে পুরোদমে অনুশীলনও করেছেন তিনি।

রাহুল ফিট হয়ে যাওয়ায় স্যামসনের প্রয়োজনীয়তা আপাতত ফুরিয়েছে বলে দাবি করা হচ্ছে। বিসিসিআইয়ের এক সূত্র এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'কেএল রাহুল দলে ফেরার পর সঞ্জু স্যামসনকে ফেরত পাঠানো হয়েছে। স্যামসন তো স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে ছিলেন, তাই তাঁকে এবার ছেড়ে দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, কাল হাই ভোল্টেজ ভারত-পাকিস্তানের দ্বৈরথের আগে দুই দেশের সমর্থকদের জন্য সুখবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের গুরুত্ব অনুধাবন করে একটি রিজার্ভ ডে-র ঘোষণা করেছে। এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ভারতীয় দলের ব্যাটিং হলেও রান তাড়া করতে নামতেই পারেনি পাক শিবির। শুধু এই ম্যাচেই নয়, বৃষ্টি থাবা বসিয়ে এবারের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই। 

রবিবার ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির জন্য যদি খেলা বন্ধ হয়ে যায়, তবে সোমবার ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। তবে সুপার ফোরের অন্যান্য কোনও ম্য়াচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০২৩ এশিয়া কাপের ফাইনাল আগামী ১৭ সেপ্টেম্বর। এই ম্য়াচটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে। আবহাওয়া দফতর বলছে সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। আর যদি তবুও বৃষ্টি হয়, তবে টুর্নামেন্টে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আতঙ্কের নাম আফ্রিদি, নেটে বাঁহাতি থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে টানা ব্যাটিং কোহলির

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget