এক্সপ্লোর

Asia Cup 2025: এশিয়া কাপের ওমান ম্যাচে অর্শদীপের ইতিহাস, ভারতীয় হিসাবে অনন্য নজির গড়লেন ফাস্ট বোলার

Arshdeep Singh: ওমানের বিরুদ্ধে চার ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে একটি উইকেট নেন বাঁ-হাতি ফাস্ট বোলার অর্শদীপ সিংহ।

দুবাই: অপেক্ষা ছিল, তবে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় একাদশে সুযোগই পাচ্ছিলেন না অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ওমানের বিরুদ্ধে (IND vs OMN) কাঙ্খিত সুযোগ পেয়েই ইতিহাসও গড়ে ফেললেন ভারতের বাঁ-হাতি ফাস্টো বোলার। ভারতীয় হিসাবে অনন্য কৃতিত্বের মালিক এখন অর্শদীপ। 

ওমানের বিরুদ্ধে চার ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে একটিমাত্র উইকেটই পান অর্শদীপ। এই উইকেটটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে তাঁর শততম উইকেট। যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল থেকে হার্দিক পাণ্ড্য, আর কোনও ভারতীয় বোলারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতাধিক উইকেট নেননি। এই ঐতিহাসিক মাইলফলক সর্বপ্রথম পার করলেন অর্শদীপ। ১০০টি টি-টোয়েন্টি উইকেট নিতে মোট ৬৪টি ম্যাচ খেললেন অর্শদীপ। ম্যাচের নিরিখে দুই স্পিনার রশিদ খান (৫৬ ম্যাচ) এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাই (৬৩) অর্শদীপের থেকে দ্রুত এই গণ্ডি পার করেছেন। 

 

 

ভারতীয় দল এই ম্য়াচে দুই বদল ঘটায়। যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীর বদলে দলে অর্শদীপ সিংহ ও হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়। উভয় বোলারই একটি করে উইকেট নেন। দুই বোলারেরই প্রশংসা করেন সূর্য। 'ম্যাচ না খেলে মাঠের বাইরে বসে থাকাটা বেশ কঠিন। ওদের প্রশংসা করতেই হবে।' বলেন ভারতীয় অধিনায়ক। ব্যাট হাতে রান না পেলেও বোলিং এবং ফিল্ডিংয়ে নজরকাড়া হার্দিক পাণ্ড্যকেও প্রশংসায় ভরান সূর্যকুমার যাদব।

ম্যাচের দুই অর্ধেই সমানে সমানে লড়াই করে ওমান দল। বল হাতে নিয়মিত ব্যবধানে উইকেট তুললেন শাহ ফইজলরা। যে কারণে প্রথমে ব্যাট করে ভারত ১৮৮/৮ স্কোরের বেশি তুলতে পারেনি। ব্যাটেও আমির কালিম ও হামাদ মির্জার অর্ধশতরানের ইনিংসে ম্যাচে অনেকটা সময়ই জয়ের দৌড়ে টিকে ছিল ওমান। তবে শেষমেশ এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করতে সমস্যা হল না টিম ইন্ডিয়ার। ২১ রানে জয় পেল ভারতীয় দল।

এরপর টিম ইন্ডিয়া আগামীকাল নিজেদের চরিপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে। যশপ্রীত বুমরা নিঃসন্দেহেই সেই ম্যাচে একাদশে ফিরবেন। তা সত্ত্বেও অর্শদীপ নিজের জায়গা বহাল রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget