এক্সপ্লোর

IND vs PAK: জল পানের বিরতিতে তাঁর টোটকাতেই ঘুরেছে ম্যাচ! পাক-বধ করে কাকে কৃতিত্ব দিলেন সূর্যকুমার?

Asia Cup 2025: এশিয়া কাপে 'সুপার ফোর'-র ম্যাচে পাকিস্তানকে সাত বল বাকি থাকতে ছয় উইকেটে হারায় ভারত।

দুবাই: বারবার, সাতবার। ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, রবিবার এশিয়া কাপের 'সুপার ফোর'-র ম্য়াচ মিলিয়ে নাগাড়ে সাত ম্যাচে পাকিস্তানকে হারাল ভারতীয় দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের একবার দুরন্ত ভঙ্গিমায় জয় পায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে গ্রুপ পর্বের ম্যাচের মতো আগাগোড়া দাপট কিন্তু এই ম্যাচে দেখায়নি টিম ইন্ডিয়া। বরং শুরুটা পাকিস্তানই বেশি ভাল করেছিল। নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ১০ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে ৯১ রান তুলে ফেলেছিল তাঁরা।

প্রথম ১০ ওভারে ৯১ রান তোলার পরে বাকি ১০ ওভারে অবশ্য় ৮০ রানই তুলতে পারে পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। প্রথম ১০ ওভারে খানিকটা চাপে থাকলেও জল পানের বিরতিতে কী এমন ঘটে যার ফলে সবটা বদলে যায়? ভারতীয় অধিনায়ক ম্যাচ শেষে জানান, 'প্রথম ১০ ওভারের পরেও ছেলেরা বেশ শান্তই ছিল। আমি খালি ওদের আশ্বস্ত করে জল পানের বিরতির পর বলেছিলাম যে আসল খেলাটা তো এইবার শুরু হবে।'

এই ম্যাচে যশপ্রীত বুমরাকে তাঁর সেরা ছন্দে বোলিং করতে দেখা যায়নি। তবে সেই নিয়ে সূর্য খুব একটা উদ্বিগ্ন নন। 'সব ঠিক আছে। ও (বুমরা) তো আর রোবট নয়, মাঝে সাঝে ওর খারাপ দিন যেতেই পারে। আজ দুবে আমাদের বাঁচিয়ে দিয়েছে।' শিবম দুবে বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে জোড়া উইকেট নেন। ব্যাটে নেমে দুই ভারতীয় ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। দুই ওপেনারকে প্রশংসায় ভরিয়ে দেন সূর্য। 'ওরা দুইজন একে অপরের পরিপূরক, অনেক আগুন আর বরফের মতো।' মত তাঁর।

পাকিস্তানের ব্যাটিং ইনিংসে অভিষেক জোড়া ক্যাচ মিস করেছিলেন। তবে ব্যাটে ৩৯ বলে ৭৪ রান করে তিনি যেন প্রায়শ্চিত্ত করলেন। ম্যাচের সেরা হয়েছেন অভিষেকই। তিনি বলেছেন, 'আজ খুব সহজ ম্যাচ ছিল। ওরা যেভাবে কোনও কারণ ছাড়া আমাদের দিকে তেড়ে আসছিল, আমার মোটেও ভাল লাগেনি। সেই সময়ই ঠিক করি ওদের প্রত্যাঘাত করব। আমি দলের হয়ে অবদান রাখতে চেয়েছিলাম।' পাক ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং করার সময় বারবার উত্তপ্ত বাদানুবাদেও জড়িয়ে পড়ছিলেন অভিষেক। যদিও বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না তিনি। শেষমেশ তাঁর ব্য়াটেই ভারতের দুরন্ত জয় আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
Indian Cricket: ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget