এক্সপ্লোর

AUS vs SCO: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় অজিদের

AUS vs SCO T20: টস জিতে ম্য়াচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান বোর্ডে তুলে নেয়।

সিডনি: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নেমে পাওয়ার প্লে-তে ১১৩ রান বোর্ডে যোগ করেন। মাত্র ১ উইকেট হারিয়ে বোর্ডে এই রান তুলে নেয় অজিরা। ম্য়াচেও স্কটল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে দিয়েছে মিচেল মার্শের দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার প্লে-তে এর বেশি রান এর আগে বোর্ডে কখনও তুলতে পারেনি অস্ট্রেলিয়া। 

টস জিতে ম্য়াচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। আর সেই জয়ের মুখ্য ভূমিকা নেন ট্রাভিস হেড। এদিন অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের। কিন্তু তিনি খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ফিরে যান। তবে ট্রাভিস হেডকে থামাতে পারেননি স্কটল্যান্ডের বোলাররা। মিচেল মার্শের সঙ্গে জুটি বেঁধে মারকাটারি ব্যাটিং শুরু করেন হেড। পাওয়ার প্লে-তে ২২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৫ বলে ৮০ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেন তিনি। মিচেল মার্শও ১২ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। 

হেড তাঁর ইনিংসে মোট ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন। অন্য়দিকে মিচেল মার্শ তাঁর ইিংসে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। 

উল্লেখ্য, পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। কড়া টক্কর তাঁরা দিতে পারে ভারত, অস্ট্রেলিয়ার মত ফাইনালের হট ফেভারিট ২ সেরা দলকে।

আর ৯ মাস পরে লর্ডসের মাঠেই বসবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট তালিকায় তাতে শীর্ষে রয়েছে ভারত। এখনও ১০ টেস্ট ম্য়াচ বাকি রয়েছে ভারতের। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জেতার পর চতুর্থ স্থানে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ। ইংল্য়ান্ড পাঁচে ও দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে ছয় নম্বরে রয়েছে। সাতে নেমেছে শ্রীলঙ্কা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে আট ও নয় নম্বরে।

আরও পড়ুন: ট্রফির সঙ্গে শান্তির ঘুম, মেসি-রোহিতকে মনে করালেন বাংলাদেশ অধিনায়ক শান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget