এক্সপ্লোর

Ayush Mhatre: ম্য়াকালামের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইংল্য়ান্ডে নতুন রেকর্ডের মালিক আয়ুশ

Ayush Mhatre Record: ২০০১ সালে ১৯ বছর বয়সে ব্রেন্ডন ম্য়াকালাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে ২১৪ বলে ২৩২ রান করেছিলেন।

লন্ডন: ইংল্যান্ডের মাটিতে নতুন রেকর্ড গড়লেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক আয়ুশ মাথরে (Ayush Mhatre)। ভেঙে দিলেন ২৪ বছর আগে করা প্রাক্তন কিউয়ি উইকেট কিপার ব্য়াটার ব্রেন্ডন ম্য়াাকালাম। বর্তমান ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ম্য়াকালাম। তাঁর রেকর্ডই ভেঙে দিলেন মাথরে। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ম্য়াচ চলছে এই মুহূর্তে। সেখানেই নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার। রেকর্ডবুকে নাম তুলে নিলেন।

২০০১ সালে ১৯ বছর বয়সে ব্রেন্ডন ম্য়াকালাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে ২১৪ বলে ২৩২ রান করেছিলেন। ইংল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ টেস্ট ম্য়াচে আয়ুশ ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯০ বলে ৮০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ৮০ বলে ১২৬ রানের ইনিংস খেলেন। অর্থাৎ দুটো ইনিংস মিলিয়ে ১৭০ বলে ২০৬ রান করেছিলেন মাথরে। যুব টেস্ট ম্য়াচে কোনও ব্য়াটার যিনি একটি ম্য়াচে দুশো বা তার বেশি রান করেছেন, তার স্ট্রাইক রেটের নিরিখে সবার ওপরে এখন আয়ুশ মাথরে। ম্য়াকালাম ২০০১ সালে ১০৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। আয়ুশ ২০৬ রান করেছেন ১২১.১৭ স্ট্রাইক রেটে।

আয়ুশ মাথরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে গত মরশুমে আইপিএলে খেলেছিলেন। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার বড় ভক্ত আয়ুশ। ইংল্য়ান্ডে পাড়িও দিয়েছিলেন রোহিতের বিশেষ উপহার নিয়ে। ঘরোয়া ক্রিকেটে দুজনেই মুম্বইয়ের হয়ে খেলেন। রোহিত তাঁর কেরিয়ারের একদম শেষে। চলতি বছরের শুরুর দিকে রোহিত শর্মা রঞ্জি ট্রফিতে খেলেছিেন একটি ম্যাচ। সেখানে রোহিতের সঙ্গে ড্রেসিংরুমে একসঙ্গে বসেছিলেন মাথরে। রোহিত নিজেই মাথরের পরিবর্ত হিসেবে একাদশে ঢুকে পড়েছিলেন। মাথরে বলেছিলেন, ''ক্রিকেট খেলা শুরু করেছিলাম রোহিত শর্মাকে টেলিভিশনে খেলতে দেখে। এরপর তাঁর সঙ্গেই ড্রেসিংরুমে সময় কাটিয়েছি। এটা সত্যিই আমার কাছে অসাধারণ একটা মুহূর্ত। অনেক কিছু শেখার রয়েছে তাঁর থেকে।''

আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ওপেনিংয়ে নেমে। এবার অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক হিসেব খেলতে যাচ্ছেন আয়ুশ ইংল্যান্ডে। পাঁচটি ওয়ান ডে ও দুটো মাল্টি ডে খেলা হবে আগামী ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত। নিজের পোস্টে মাথরে লিখেছিলেন, ''একটা ব্যাট, আশীর্বাদ ও সারাজীবন মনে রাখার মত একটা মুহূর্ত। অনেক অনেক ধন্যবাদ রোহিত দা।''

সেরা শিরোনাম

Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
IND vs NZ: 'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
Ankon Aich: ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget