এক্সপ্লোর

Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম

Pakistan Cricket Team: বাবর আজমকে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের চলতি ওয়ান ডে সিরিজ়ের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: বছর পাঁচেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। এখনও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বাধিক রানসংগ্রাহক। তবে পাঁচ বছরে অনেক কিছু বদলে গিয়েছে। ২০২১ সালের বিশ্বকাপে যে বাবর আজম (Babar Azam) ব্যাট হাতে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছিলেন, সেই বাবর এই বিশ্বকাপের তথাকথিত ‘ফ্লপ একাদশ’-র অংশ হতেই পারেন। 

হালে অনেকেই পাকিস্তানের তারকা ক্রিকেটারের টেকনিকে খামতির কথা উল্লেখ করেছিলেন। এবার বাবর নিজেও হয়তো সেটা উপলব্ধ করেছেন। সেই কারণেই তিনি টি-২০ ক্রিকেট ছেড়ে নিজের টেকনিকের ভুলত্রুটি শুধরানোয় মন দিয়েছেন। ২৬ মার্চ থেকে পাকিস্তানের জাতীয় টি-২০ চ্য়াম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে বাবর লাহৌর হোয়াইট দলে সুযোগ পেয়েছিলেন। তবে পেশোয়ারে আয়োজিত সেই টুর্নামেন্টে বাবর অংশ নেবেন না বলেই খবর।

হালেই বাংলাদেশ সফরকারী পাকিস্তানের ওয়ান ডে দল থেকেও বাদ পড়েছেন বাবর। সেই কারণেই পিএসএলের আগে তাঁর টি-২০ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ এসেছিল। তবে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ শুরুর আগে রিপোর্ট অনুযায়ী প্রাক্তন পাকিস্তান অধিনায়ক কয়েকজন কোচের সঙ্গে মিলে আপাতত নিজের টেকনিকের ভুলত্রুটি শুধরে নেওয়ার কাজ শুরু করেছেন। সেই কোচগুলির নাম জানা না গেলেও, বাবর এবং পাকিস্তান টিম ম্যানেজমেন্ট মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে আপাতত জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপ খেলার চেয়ে তাঁর টেকনিক শুধরে নেওয়াটা বেশি জরুরি।

তবে বাবর আজমের অনুপস্থিতিতে আজ পাকিস্তান দল কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে একেবারে মুখ থুবড়ে পড়ে। ২০১৮ সালের পর থেকে আট বছর কেটে গিয়েছে। এই আট বছরে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশের জয় অধরাই ছিল। তবে সেই পরিসংখ্যানটি ছিল গতকাল পর্যন্ত। আজ, ১১ মার্চ সব হিসেব নিকেশ বদলে দিলেন নাহিদ রানা। তাঁর আগুনে গতির বোলিংয়েই ছারখার হয়ে গেল পাকিস্তানের টপ অর্ডার। শাহিবজাদা ফারহান, শাহিন আফ্রিদিদের বিরুদ্ধে এক স্মরণীয় জয় পেল বাংলাদেশ। 

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচে আজ মীরপুরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেই ম্যাচেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। ৫০ ওভারও খেলা হল না, মাত্র ৪৫.১ ওভারেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গেল। নাহিদ রানার পাঁচ উইকেটে ভর করে মাত্র ১১৪ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে তানজ়িদ হাসানের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ১৫.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget