এক্সপ্লোর

Mushfiqur Rahim: স্মিথের অবসর থেকে শিক্ষা নিয়েই কি কেরিয়ারের চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন মুশফিকুর?

Mushfukur Rahim: এরপরই এবার কেরিয়ারের চরম সিদ্ধান্তটা নিয়েই নিলেন মুশফিকুর রহিম। বুধবার সকালের পর থেকে স্টিভ স্মিথের ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর সবাইকে চমকে দিয়েছিল।

ঢাকা: বয়স ৩৭ পেরিয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁকে দলে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। ফর্মও খুঁজে বেড়াচ্ছিলেন অভিজ্ঞ ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একেবারেই পারফর্ম করতে পারেননি। এরপরই এবার কেরিয়ারের চরম সিদ্ধান্তটা নিয়েই নিলেন মুশফিকুর রহিম। বুধবার সকালের পর থেকে স্টিভ স্মিথের ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর সবাইকে চমকে দিয়েছিল। বিকেলের পর সেই একই পথে চললেন বাংলাদেশ ক্রিকেটের বহু যুদ্ধের নায়ক মুশফিকুর। 

ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে ওয়ান ডে কেরিয়ারে ইতি টানলেন মুশফিক। ২৭৪ ম্যাচ খেলতে নেমে ৭৭৯৫ রান করেছেন ৩৬.৪২ গড়ে। ঝুলিতে আছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশতরান। বিশ্বের পাঁচ উইকেটকিপারের মধ্যে মুশফিক একজন, যাঁর ঝুলিতে ২৫০ ম্যাচ রয়েছে। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে ভরসা দেওয়ার দায়িত্ব ছিল মুশফিকের ওপর। কিন্তু তিনি সেই কাজে ব্যর্থ হন। ভারতের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। কিউয়িদের বিরুদ্ধে মাত্র ২ রান করেন। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার ওয়ান ডে ফর্ম্যাটে অর্ধশতরান করেছিলেন। বয়স ও ফিটনেস বারবার ইস্যু হচ্ছিল। চোট আঘাতে মাঠের বাইরে কাটিয়েছেন অনেকটা সময়। 

২০০৬ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিকুর বলেন, ''আজ ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করছি। বিশ্ব ক্রিকেটে আমাদের সাফল্য হয়তো সীমিত। কিন্তু একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, যখনই দেশের হয়ে খেলতে নেমেছি, ১০০ শতাংশের বেশি সততা এবং অধ্যবসায় নিয়ে খেলেছি। বিগত কয়েক সপ্তাহ আমার কাছে ভীষণ চ‍্যালেঞ্জিং ছিল। কিন্তু এবার আমার মনে হয়েছে এটাই আমার ভবিতব‍্য। আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ। ওঁদের জন্যই গত ১৯ বছর ধরে খেলছি।''

গতকাল দিনের শুরুতেই বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন স্টিভ স্মিথের আচমকা অবসর নেওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত ফর্মে ছিলেন। শেষ ম্য়াচে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে অর্ধশতরান করেছিলেন। কিন্তু তবুও ১৭০ ম্য়াচের কেরিয়ার সমাপ্তি ঘোষণা করে দেন স্মিথ। ২০১৫ ও ২০২৩ দুবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন দেশের জার্সিতে। প্রচুর ম্য়াচে নেতৃত্বভারও সামলেছেন। বিশ্ব ক্রিকেটের যে ফ্যাব ফোর, তার মধ্যে অন্য়তম উল্লেখযোগ্য নাম স্মিথ। তবে অজি তারকা জানিয়েছেন, ওয়ান ডে থেকে সরে দাঁড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলা চালিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget