এক্সপ্লোর

Sairaj Bahutule: বাংলার প্রাক্তন কোচকে ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল BCCI

BCCI: ক্রিকেট ছাড়ার পর ভারতীয় ক্রিকেটের সার্কিটে একজন সম্মানজনক কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। বিদর্ভ, গুজরাত, বাংলা ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের স্পিং বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে। প্রাক্তন এই ক্রিকেটারকে কুলদীপ, বরুণদের কোচ হিসেবে দেখা যাবে এবার। প্লেয়ার হিসেবে ও কোচ হিসেবে অগাধ অভিজ্ঞতা রয়েছে সাইরাজের। ঘরোয়া ক্রিকেটে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলেও কোচের পদে দেখা গিয়েছে এই প্রাক্তন স্পিনার অলরাউন্ডারকে। এবার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সাইরাজ।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটো টেস্ট ও আটটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্য়াচ খেলার অভিজ্ঞতা রয়েছে সাইরাজের। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় দু'দশক ধরে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে মোট ৬১৭৬ রান ও ঝুলিতে পুরেছেন মোট ৬৩০টি উইকেট। তাঁর সময়ের অন্য়তম সেরা স্পিনার অলরাউন্ডার ছিলেন সাইরাজ বাহুতুলে।

ক্রিকেট ছাড়ার পর ভারতীয় ক্রিকেটের সার্কিটে একজন সম্মানজনক কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। বিদর্ভ, গুজরাত, বাংলা ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের জার্সিতে আইপিএলে স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচিং স্টাফ ছিলেন সাইরাজ। ২০২৪ এর মরশুমেও কোচ ছিলেন। এছাড়াও সিনিয়র ভারতীয় দল ও ভারতীয় 'এ' দলের কোচিং স্টাফ হিসেবে অনেক সিরিজে দায়িত্ব সামলেছেন, যখন পূর্ণাঙ্গ সময়ের কোচরা বিশ্রামে ছিলেন।

এবার নিজেই ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের জন্য স্পিন বোলিং কোচের দায়িত্বে। সাইরাজ বলছেন, 'এটা আমার কাছে বিরাট সম্মানের বিষয়। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল আমাকে। ভারতীয় দলের প্লেয়ার হিসেবে খেলেছি সম্মানের সঙ্গে। আরও একবার দেশের জার্সিতে অন্য ভূমিকায় কাজের সুযোগ পাচ্ছি। এটা বিশেষ মুহূর্ত আমার কাছে। সব ফর্ম্য়াটে ভাল ফল করার বিষয়ে দলের প্লেয়ারদের সঙ্গে ও অন্য়ান্য কোচিং স্টাফেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'

এদিকে, ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন আকিব নবি। এবারের জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক রঞ্জি ট্রফিজয়ী শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। তিনি ১২.৫৭ গড়ে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গই নয়, সেই টেস্টের মূল স্কোয়াডে অবশ্য জায়গা পাননি নবি। তবে তাঁকে ব্যাপ আপ ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে। ইতিমধ্য়েই প্রস্তুতি শিবিরে যোগও দিয়েছেন এই পেসার।

Advertisement

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget