এক্সপ্লোর

Big Bash League: গোটা টুর্নামেন্টজুড়ে হতাশাজনক পারফরম্যান্স, বিগ ব্যাশের প্লে-অফ ম্যাচের আগেই দেশে ফিরছেন বাবর আজম

Babar Azam: বিগ ব্য়াশের ইতিহাসে ৩৫০ জন ব্যাটার এক মরশুমে দু'শোর অধিক রান করেছেন। এঁদের মধ্যে বাবরের এবারের ১০৩.০৬-র স্ট্রাইক রেট, সর্বকালের সর্বনিম্ন।

সিডনি: বড় নাম, বড় দাম এবং ততোধিক বড় প্রত্যাশা। বিগ ব্যাশ লিগে (Big Bash League) বাবর আজমকে (Babar Azam) কেন্দ্র করে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তবে একেবারেই আশানুরূপভাবে পারফরম্যান্স করতে পারেননি পাকিস্তানি তারকা। এবার বিগ ব্য়াশে সিডনি সিক্সার্সের (Sydney Sixers) নক আউট ম্যাচের আগেই দল ছাড়লেন তিনি। এবারের বিগ ব্যাশে আর বাবর আজমকে খেলতে দেখা যাবে না।                   

প্রাক্তন পাকিস্তান অধিনায়ককে বিগ ব্যাশের ইতিহাসে সবথেকে দাম দিয়ে দলে নিয়েছিল সিক্সার্সরা। তিনি অজ়িভূমের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ১১ ম্যাচে মাত্র ২২.৪৪ গড়ে ২০২ রান করেন। বিগ ব্য়াশের ইতিহাসে ৩৫০ জন ব্যাটার এক মরশুমে দু'শোর অধিক রান করেছেন। এঁদের মধ্যে বাবরের এবারের ১০৩.০৬-র স্ট্রাইক রেট, সর্বকালের সর্বনিম্ন। অবশ্য টুর্নামেন্টে দুইবার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। এই পরিসংখ্যান যে তাঁর থেকে কাঙ্খিত পারফরম্যান্সের ধারকাছেও নেই, তা বলাই বাহুল্য।          

 

 

শুক্রবারই বিগ ব্যাশের প্লে-অফে নামছে সিক্সার্স। এই ম্যাচ জিতলে দল ফাইনালে পৌঁছবে। সেখানে সেই ম্যাচের আগেই বাবরকে কেন ছেড়ে দেওয়া হল? তাঁর নেপথ্যে কি পাক তারকার খারাপ ফর্ম? উত্তর না। জাতীয় দলের হয়ে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ডাক পাওয়ায় তাঁকে বিবিএল ছেড়ে আসতে হচ্ছে।                       

বিদায়বেলায় বাবর এক ভিডিও বিবৃতির মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে বাবর বলেন, 'আমি এখানে নিজের সময়টা খুবই উপভোগ করেছি। দুর্ভাগ্যবশত জাতীয় দলের দায়িত্বের জন্য আমাকে এখন থেকে চলে যেতে হবে। অনেক ইতিবাচক জিনিসপত্র, আনন্দঘন মুহূর্ত আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব। নিজের সময়টা দারুণভাবে উপভোগ করেছি। বিশেষভাবে সিডনি সিক্সার্সের সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই। ওরা প্রচুর সমর্থন করেছেন, সবসময় পাশে থেকেছেন, মনোবল বাড়িয়েছেন। সিডনি ক্রিকেট মাঠে আমি এই পরিবেশটা খুবই উপভোগ করেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget