এক্সপ্লোর

Australia Playing XI: অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে কেমন হবে অস্ট্রেলিয়ার একাদশ? দল জানিয়ে দিলেন কামিন্স

India vs Australia: মিচেল মার্শের খেলা নিয়েও সংশয় ছিল। তাঁর পিঠে চোট রয়েছে। তবে কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম মার্শের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

অ্যাডিলেড: রাত পোহালেই গোলাপি বলের টেস্ট। অ্যাডিলেডে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। সেই অ্যাডিলেড, যেখানে চার বছর আগে ৩৬ রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছিল ভারত। 
 
তবে এবারের ছবিটা আলাদা। কারণ, এবার পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ১-০ এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের চব্বিশ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। চোট পাওয়া জশ হ্যাজলউডের পরিবর্ত হিসাবে কাকে খেলানো হচ্ছে, সেই ধোঁয়াশাও কাটিয়ে দিল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টের জন্য একাদশ ঘোষণা করে দিলেন প্যাট কামিন্সরা। হ্যাজলউডের পরিবর্ত হিসাবে প্রত্যাশা মতোই জায়গা দেওয়া হল স্কট বোল্যান্ডকে। সাইড স্ট্রেনের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড। তাঁর পরিবর্তে বোল্যান্ডের কাঁধে থাকবে অস্ট্রেলিয়ার তৃতীয় পেসারের দায়িত্ব। কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন বোল্যান্ড।
কামিন্স একাদশ ঘোষণা করে বলেছেন, 'স্কটির মতো কেউ সরাসরি একাদশে এলে খুবই আনন্দিত হবে।'
 

মিচেল মার্শের খেলা নিয়েও সংশয় ছিল। তাঁর পিঠে চোট রয়েছে। তবে কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম মার্শের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। সেই কারণে একাদশে রাখা হয়েছে মার্শকে। কামিন্স বলেছেন, 'গত দিন দুয়েক ধরে মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে তবে মিচকে দলে রাখা হয়েছে। মাঝের দুদিন ওর বোলিংও দেখে নেওয়া হয়েছে। ওকে তৈরি রাখা হবে প্রয়োজন পড়লে যাতে বোলিং করে সেই জন্য। আমার মনে হয় ম্যাচের কোনও না কোনও সময়ে ওকে বোলিং করানোর দরকার হবে।'
 
অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ: উসমান খাওয়াজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড          

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: পঞ্জাব-দিল্লি ম্যাচের পর আরও জমে গেল প্লে অফের দৌড়, কোথায় দাঁড়িয়ে কেকেআর?
পঞ্জাব-দিল্লি ম্যাচের পর আরও জমে গেল প্লে অফের দৌড়, কোথায় দাঁড়িয়ে কেকেআর?
PBKS vs DC: ঝোড়ো ক্যামিও খেলে দিল্লির জয় নিশ্চিত করলেন মিলার, হেরে চারে নামল পঞ্জাব
ঝোড়ো ক্যামিও খেলে দিল্লির জয় নিশ্চিত করলেন মিলার, হেরে চারে নামল পঞ্জাব
ICC Umpire List: আইসিসির আম্পায়ারদের বার্ষিক এলিট প্যানেলে জায়গা এক ভারতীয়র
আইসিসির আম্পায়ারদের বার্ষিক এলিট প্যানেলে জায়গা এক ভারতীয়র
PBKS vs DC: শ্রেয়স, প্রিয়াংশের অর্ধশতরান, দিল্লির বিরুদ্ধে ২১০ বোর্ডে তুলল পঞ্জাব কিংস
শ্রেয়স, প্রিয়াংশের অর্ধশতরান, দিল্লির বিরুদ্ধে ২১০ বোর্ডে তুলল পঞ্জাব কিংস

ভিডিও

Sujit Bose Arrest: টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget