এক্সপ্লোর

India vs Australia: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচন কবে? থাকছে চমক?

Indian Team Selection: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে রাখা হয় কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। শামি পুরো ম্যাচ ফিট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মুম্বই: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজে ০-১ পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। ভারত সিরিজে সমতা ফেরাতে পারে কি না, বা তিন ম্যাচের সিরিজের ভবিষ্যৎ কী, তা নিয়ে কৌতূহল রয়েছে।

তবে ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই অপেক্ষা শুরু করে দিয়েছে আরও এক সিরিজের। ভারতের অস্ট্রেলিয়া সফরের। যে সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে কবে, তা নিয়েও আগ্রহ রয়েছে বিস্তর। 

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ২৮ অক্টোবর হতে পারে অস্ট্রেলিয়া সফরের গুরুত্বপূর্ণ দল ঘোষণা। কারা অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। টেস্ট দলে ঢোকার অন্যতম দাবিদার চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার মাটি থেকে পরপর দুবার টেস্ট সিরিজ জিতে ফিরে ইতিহাস গড়েছে ভারতীয় দল। ঘটনা হচ্ছে, আগের সেই দুই সিরিজেই ব্যাট হাতে সফল পূজারা। 

২০১৮-১৯ সালের বর্ডার গাওস্কর ট্রফিতে ৫২১ রান করেছিলেন পূজারা। পরের বার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ২২১ রান করেন সৌরাষ্ট্রের ডানহাতি ব্যাটার। চলতি রঞ্জি ট্রফিতেও ছন্দে রয়েছেন। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ২৩৪ রান করেছেন তিনি। তবে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে আর ভারতীয় দলে দেখা যায়নি পূজারাকে। পূজারার ১০৩ টেস্টের অভিজ্ঞতা, নাকি তারুণ্য - কোন পথ বেছে নেয় অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দলে রাখা হবে না নীতীশ কুমার রেড্ডিকে। যিনি সম্প্রতি বাংলবাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে নজর কেড়েছিলেন। রেড্ডিকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত এ দলে রাখা হয়েছে। তাঁকে পেসার অলরাউন্ডার হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

 

মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে রাখা হয় কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। শামি পুরো ম্যাচ ফিট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সে যতই তিনি বোলিং শুরু করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন না কেন। 

আরও পড়ুন: সৌরভের মানবিক উদ্যোগ, অভাবী শিশুদের পড়াশোনায় সাহায্য, বয়স্কদেরও পাশে দাঁড়ালেন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget