এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: প্রয়োজন মাত্র দুই রান, ব্রিসবেনেই বিরাট কৃতিত্ব গড়ার হাতছানি কোহলির সামনে

Virat Kohli: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকালেও, দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি।

ব্রিসবেন: দীর্ঘদিন ধরেই তাঁর ব্যাটে রানের খরা। প্রবল সমালোচনারও শিকার হচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অবশ্য ব্যাট হাতেই সমালোচনার জবাব দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। হাঁকিয়েছিলেন দুরন্ত সেঞ্চুরি। তবে অ্যাডিলেডে ফের ব্যর্থতা। অবশ্য তিনি রান পান বা না পান, লাইমলাইট যে সবসময় বিরাট কোহলির ওপরে থাকে, তা বলাই বাহুল্য। ব্রিসবেনে তৃতীয় টেস্টেও এর অন্যথা হওয়ার কোনও সম্ভাবনা নেই। ঘটনাক্রমে এই ম্যাচেই আরও এক রেকর্ড নিজের নামে করতে পারেন 'কিং কোহলি'।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাট কোহলি মাত্র দুই রান করলেই রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন। রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ৩৮.৬৭ গড়ে ২১৬৬ রান করেছিলেন। বর্তমানে অজ়িদের বিরুদ্ধে টেস্টে কোহলির সংগ্রহ ৪৮ ইনিংসে ৪৭.০৬ গড়ে ২১৬৫ রান। অর্থাৎ আর মাত্র দুই রান করলেই টেস্টে অজ়িদের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের মোট রানের রেকর্ড পেরিয়ে যাবেন বিরাট। তবে ব্রিসবেন যে কোহলির থেকে ভারতীয় দলের সমর্থকরা আরও অনেক বেশি রানের আশা করবেন, তা বলাই বাহুল্য। 

বিরাটের পাশাপাশি দলের আরেক সিনিয়র ক্রিকেটার রোহিতের ফর্ম নিয়েও সমালোচনা হয়। দুই ইনিংসেই রোহিত ব্যর্থ হন। রোহিত অ্যাডিলেডে ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারেই ব্যাট করেন। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। যা পূর্বাভাস মিলছে ব্রিসবেনে কিন্তু সেই ছবি বদলাতে পারে। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

রোহিত কিন্তু দ্বিতীয় টেস্টের আগে নতুন বলে ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করেননি। তাই গাব্বায় তাঁকে নতুন বলের বিরুদ্ধে অনুশীলন করতে দেখে আন্দাজ করা হচ্ছে যে হয়তো তৃতীয় টেস্টে নিজের পছন্দের ব্যাটিং জায়গাতেই ফিরবেন তিনি। অবশ্য এই বিষয়েও ভিন্ন লোকের ভিন্ন মত রয়েছে। তাই এখনই নিশ্চিতভাবে রোহিতের ওপেনিংয়ে প্রত্যাবর্তন সম্পর্কে বলা যাবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget