এক্সপ্লোর

IND vs AUS: সর্বোচ্চ উইকেটসংগ্রাহক, দুরন্ত পারফর্মার, তাও কেন বারংবার একাদশ থেকে বাদ অর্শদীপ? জানালেন মর্কেল

Morne Morkel on Arshdeep Singh: মর্কেল দাবি করেন অর্শদীপ বেশ অভিজ্ঞ এবং তিনি জানেন ভারতীয় দল বর্তমানে ভিন্ন ভিন্ন কম্বিনেশন পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, সেই কারণেই তাঁকে কিছু ম্যাচে বাইরে বসতে হচ্ছে।

গোল্ড কোস্ট: প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলেননি। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সুযোগ পেয়েই তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। কিন্তু কেন ভারতীয় দলের সর্বাধিক টি-টোয়েন্টি উইকেটসংগ্রাহক হয়েও দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না? এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।

মর্কেল দাবি করেন অর্শদীপ বেশ অভিজ্ঞ এবং তিনি জানেন যে ভারতীয় দল বর্তমানে ভিন্ন ভিন্ন কম্বিনেশন পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, সেই কারণেই তাঁকে আপাতত কিছু ম্যাচে বাইরে বসতে হচ্ছে। মর্কেল জানান, 'অর্শদীপ অভিজ্ঞ এবং ও জানে আমরা মহৎ উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কম্বিনেশন চেষ্টা করছি। ও জানে ও বিশ্বমানের একজন বোলার এবং পাওয়ার প্লেতে ওই সর্বাধিক উইকেট নিয়েছেন। দলের ওর গুরুত্ব কতটা সেই বিষয়ে আমরা সকলেই জানি। তবে আমাদের তো বাকিদেরও পরখ করে দেখতে হবে এবং (দল থেকে বাদ পড়ার) বিষয়টা কিন্তু ও বোঝেও। গোটা বিষয়টা সহজ নয়। দল নির্বাচনের ক্ষেত্রে হতাশ হওয়াটা অস্বাভাবিক নয়। তবে কোনও কোনও সময় এই গোটা বিষয়টা খেলোয়াড়দের হাতে থাকেই না।'

অর্শদীপ সিংহই একমাত্র ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শতাধিক উইকেট নিয়েছেন। তবে এশিয়া কাপে অর্শদীপ প্রথম পছন্দের বোলার হিসাবে দলে দায়গা পাননি। অস্ট্রেলিয়ায় প্রথম দুই ম্য়াচেও খেলেননি। কিন্তু দলে সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করেছেন অর্শদীপ। বিশ্বকাপের আগে অজ়ি সিরিজ়ের পর আর মাত্র ১০টি ম্যাচ বাকি রয়েছে। তাই মর্কেল সব খেলোয়াড়দের এই মুহূর্তে প্রতিটি ম্যাচে সুযোগ পেলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে বলেন।   

'আমাদের তরফ থেকে আমরা সবসময় ওদের বলি যে ওরা যেন কঠোর পরিশ্রম করতে থাকে এবং সুযোগ পেলে যেন তৈরি রাখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তো আর হাতে গোনা কয়েকটি ম্যাচই বাকি রয়েছে। চাপের মুখে কিছু কিছু ক্রিকেটার কেমন পারফর্ম করেন সেটা দেখাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। এখন না হলে তো আর বুঝতে পারব না। তাই বিভিন্ন সময়ে দল যাতে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজেকে তৈরি করতে পারে এবং ম্যাচও জেতে, সেটাই গুরুত্বপূর্ণ। ' দাবি ভারতের বোলিং কোচ মর্কেলের।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget