এক্সপ্লোর

Indian Cricket Team: রোহিত-কোহলিদের বর্তমান সাজঘরের সঙ্গে গ্রেগ চ্যাপেল জমানার মিল খুঁজে পাচ্ছেন হরভজন সিংহ

Team India: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের পরাজয়ের পাশাপাশি দলের সাজঘরে না না রকম বিভাজনের খবর সামনে আসতে শুরু করে।

নয়াদিল্লি: এই শতকে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সম্ভবত সবথেকে কুখ্যাত সময় হিসাবে পরিচিত গ্রেগ চ্যাপেল জমানা। সেই সময়ের পুনরাবৃত্তি ভারতীয় ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেটার, কেউই হয়তো আর চাইবেন না। তবে সেই সময়ের জাতীয় দলের অঙ্গ হরভজন সিংহের (Harbhajan Singh) দাবি বর্তমান সময়ের সঙ্গে তিনি চ্যাপেল জমানার মিল খুঁজে পাচ্ছেন।  

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের পরাজয়ের পাশাপাশি দলের সাজঘরে না না রকম বিভাজনের খবর সামনে আসতে শুরু করে। রোহিত শর্মা সিরিজ়ের শেষ টেস্টে নিজেকে দল থেকে বাদ দিয়েছেন বলে দাব করেন। রোহিতের ফর্ম এবং অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। রোহিতের অধিনায়কত্ব গেলে দলেরই এক সিনিয়র ক্রিকেটার পরিস্থিতি সামাল দিতে চাওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছেন বলে দাবি করা হয়। দল দেশে ফেরার পর টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জেরে দলের মধ্যে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশ্যেও বোর্ড না না ব্যবস্থা নেবে বলে শোনা যাচ্ছে। এই সব না না খবরে বিরক্ত হরভজন দল এবং টিম ম্যানেজমেন্টের ভর্ৎসনা করেন। তাঁর মতে কোনওভাবেই এত খবর সাজঘরের বাইরে বেরনোর কথা নয়।

নিজের ইউটিউব চ্যানেলে হরভজনকে বলতে শোনা যায়, 'নিজেদের মধ্যে সবটা ঠিক করে নাও, এত নাটকের কী প্রয়োজন? সব বাড়িতেই তো ঝামেলা হয়, তবে সেটা বাইরে বের হবে কেন। বিগত ছয়-আট মাস আমরা কত কিছুই শুনেছি। যদি অজিত আগরকর (নির্বাচক প্রধান) দাবি করেন যে দলের খবর সরফরাজ খান নন, কোচ (গৌতম গম্ভীর) ফাঁস করছিলেন, তাহলে কী হবে? এমন দোষারোপ করে কোনও লাভ নেই।'

এরপরেই চ্যাপেল জমানার প্রসঙ্গ টেনে গৌতম গম্ভীরের প্রাক্তন সতীর্থ দাবি করেন, 'গৌতম গম্ভীর নতুন। ওর তো খেলোয়াড়দের চিনতে, জানত হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও বিষয়টা একই। দুই পক্ষের মধ্যেকার রসায়ন ঠিক না হলে, সাফল্য আসবে না। এমনটা কিন্তু ২০০৬ থেকে ২০০৮ সালে গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন আমি দেখেছি। গোটা সাজঘরটাই তছনছ হয়ে গিয়েছিল। কারণ তখনও খেলোয়াড়রা একে অপরকে দোষারোপ করা শুরু করেছিলেন। আর সাজঘরের এত খবর বাইরে আসছেই বা কী করে।'

অতীত চ্যাপেল জমানায় তৎকালীন কোচ বিসিসিআইকে দেওয়া এক চিঠিতে দাবি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সাজঘরের খবর ফাঁস করে দিচ্ছেন। তারপরে কী কী হয়, সেই বিষয়ে সকলেই অবগত। এমনটা যাতে আবার না হয়, সেই বিষয়েই সম্ভবত তৎপর করতে চাইছেন হরভজন।

আরও পড়ুন: সম্পূর্ণ 'বেড রেস্ট'-র পরামর্শ বুমরাকে? জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন তারকা ফাস্ট বোলার 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget