এক্সপ্লোর

Jasprit Bumrah: সম্পূর্ণ 'বেড রেস্ট'-র পরামর্শ বুমরাকে? জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন তারকা ফাস্ট বোলার

Indian Cricket Team: রিপোর্টে দাবি করা হয়েছিল বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে ভারতীয় পেসারকে। তাই এনসিএ-তেও যেতে পারেননি যশপ্রীত বুমরা।

নয়াদিল্লি: সিডনি টেস্টের সময় থেকেই পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অজ়িদের বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং পর্যন্ত করেননি বুমরা। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ ঘিরেও প্রবল সওয়াল উঠছে। এবার সেইসব জল্পনা, কল্পনা নিয়ে মুখ খুললেন ভারতের তারকা বোলার নিজেই।  

বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে ঘোরতর অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল বুমরার পিঠ এখনও ফুলে রয়েছে। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেই খবর। শোনা যাচ্ছে, তাঁকে রীতিমতো বেডরেস্ট দেওয়া হয়েছে। তাঁর পিঠের স্ক্যান কবে করা হবে, তাও নিশ্চিত নয়। ভারতীয় দলের সেরা পেস অস্ত্রের ব্যাক স্প্যাজম রয়েছে। চোট কতটা গুরুতর, তার উপরে নির্ভর করছে কবে তিনি মাঠে নামতে পারবেন, সেই বিষয়টি।

এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন বুমরা। তিনি লেখেন, 'জানি ভুয়ো খবর ছড়ানোটা খুবই সহজ। তবে এবার যেটা শুনেছি, সেটা শুনে হাসিই পেল। সূত্ররা একেবারেই নির্ভরযোগ্য নন।'

সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে নিদেন পক্ষে তিন সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাবের পরে মাঠে নামা যাবে। গ্রেড ২ চোট হলে সেক্ষেত্রে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাব পর্ব চলবে। গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। রিপোর্ট অনুযায়ী, বুমরাকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হতে হবে। তবে তাঁকে পুরোপুরি বিশ্রামে রাখার নাকি পরামর্শ দেওয়া হয়েছিল। বেড রেস্টে থাকতে বলা হয়েছিল বুমরাকে। আপাতত তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে ভারতীয় পেসারকে। তাই এনসিএ-তেও যেতে পারেননি বুমরা। এমনই না না দাবি করা হয়েছিল উক্ত রিপোর্টে।

তবে এমনটা যে নয়, তা বুমরা নিজেই নিজের পোস্টে জানিয়ে দেন। বুমরার এই পোস্ট কিন্তু ভারতীয় অনুরাগীদের আশার বার্তাই দিচ্ছে। তারকা ফাস্ট বোলার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নেই। তবে ওয়ান ডে সিরিজ় এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে খেলতে দেখা যায় কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন: পর পর দুই সিরিজ়ে হার, বারংবার ব্যর্থ রোহিতদের জন্য় ব্যাটিং কোচ নিয়োগ করছে বিসিসিআই! 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget