এক্সপ্লোর

Damien Martyn: মৃত্যুমুখ থেকে নতুন জীবন পেয়েছেন ড্যামিয়েন মার্টিন, কী বললেন স্ত্রী আমান্ডা?

Damien Martyn Update:২৬ ডিসেম্বর, বক্সিং ডে-তে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেদিনই বক্সিং ডে টেস্ট নিয়ে নিজের রোমাঞ্চের কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মার্টিন

সিডনি: গত ৩১ ডিসেম্বর থেকে কোমায় ছিলেন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। কিন্তু অবশেষে সাড়া দিলেন তিনি। অসংখ্য ক্রিকেট ভক্তের প্রার্থনা কাজে এল। পরিবারের পক্ষ থেকে মার্টিনের কোমা থেকে সেরে ওঠার কথা জানানো হয়েছে। তাঁর স্ত্রী আমান্ডা বলছেন, এই পরিবর্তন তাঁদের কাছে মিরক্যাল মনে হয়েছে।

এই বিষয়ে মার্টিনের বন্ধু জাতীয় দলের একসময়ের সতীর্থ প্রাক্তন অজি ক্রিকেটার অ্য়াডাম গিলক্রিস্টও অজি সংবাদমাধ্য়মে জানিয়েছেন, ''মার্টিন কথা বলে শুরু করেছে। ওর পরিবারের কাছে গোটা বিষয়টা ‘মিরাকলে’র মতো। আশা করা হচ্ছে খুব শীঘ্রই মার্টিনকে আইসিইউ থেকে বের করা যাবে। তবে আপাতত ওকে হাসপাতালেই রাখা হবে। আমি আমান্ডার সঙ্গে কথা বলেছি। ও মনে করে এত ভালোবাসা ও প্রার্থনার জোরেই মার্টিন সুস্থ হয়ে উঠছে। কিন্তু ও যেভাবে মৃত্যুমুখ থেকে ফিরে এল, তা সত্যিই অবিশ্বাস্য।''

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর, বক্সিং ডে-তে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেদিনই বক্সিং ডে টেস্ট নিয়ে নিজের রোমাঞ্চের কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মার্টিন। সেদিনই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। খবরটি প্রথম প্রকাশ্যে আনেন ব্রডকাস্টার ব্র্যাড হার্ডি। একটি রেডিও অনুষ্ঠানে তিনি প্রথম জানান যে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মার্টিন।

সেই সময় Fox Cricket-কে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট জানান ড্যামিয়েন মার্টিন এখনও হাসপাতালেই রয়েছেন বটে, তবে তাঁর ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। তিনি জানান, 'ও এখনও হাসপাতালেই রয়েছে। ওর বিষয়ে আরও তথ্য হাতে এলে অবশ্যই জানানো হবে, তবে বিগত ২৪ ঘণ্টায় ওরা না না পরীক্ষায় কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওর বিষয়ে জানতে প্রচুর লোক আগ্রহী এবং প্রচুর লোকজন ওকে ভালবাসা জানিয়েছে। দারুণ খেলোয়াড় এবং দুরন্ত মানুষ। আমি খালি আশা করছি ও যেন সুস্থতার পথে নিজের এই সফরটা অব্যাহত রাখে।'

মার্টিনের অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারেরাওঅস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ ড্যারেন লেম্যান সোশাল মিডিয়ায় লিখেছেন, 'ড্যামিয়েন মার্টিনের জন্য প্রার্থনা রইল। শক্তিশালী থেকো। কিংবদন্তির মতো লড়াই চালিয়ে যাও বন্ধু।' বিশ্বকাপ জিতেছেন, অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের অন্যতম সদস্যও তিনি। ক্রিকেটার হিসাবে নিজের কেরিয়ারে প্রচুর ম্যাচ জিতেছেন। এবার জীবনযুদ্ধে তাঁর জয়ী হওয়ার আশায় রয়েছেন সকল ক্রিকেটপ্রেমী

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget