এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: এক টেস্ট হারের পরেই বদলাল একাদশ, লর্ডসে ইংল্যান্ডের দলে ফিরছেন বিধ্বংসী ফাস্ট বোলার

England Cricket Team: এজবাস্টনের থেকে খুব বেশ নয়, একাদশে মাত্র এক বদল ঘটিয়েই লর্ডসে মাঠে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল।

লন্ডন: হেডিংলেতে হারের পর এজবাস্টনে দুরন্ত জয় দিয়ে সিরিজ়ে ফিরেছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে আর কয়েক ঘণ্টা পরেই লর্ডসের মাঠে তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) নামছে ভারত ও ইংল্যান্ড। ভারতীয় দলে এই ম্যাচে যশপ্রীত বুমরার ফেরার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ডও (England Cricket Team) কিন্তু এক হারের পরেই দলে বদল ঘটিয়ে ফেলল। লর্ডসে থ্রি লায়ান্সের হয়ে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তারকা ফাস্ট বোলার, তাও আবার চার বছর পর। কে তিনি? তিনি জোফ্রা আর্চার (Jofra Archer)।

বল হাতে জোফ্রার আগুনে গতি ও আগ্রাসন যে কোনও দলের সম্পদ। কিন্তু চোট আঘাতের জেরে তাঁকে দীর্ঘদিন টেস্ট দলের বাইরে থাকতে হয়েছিল। এজবাস্টনেই দলের সঙ্গে আর্চার যোগ দিলেও, তাঁকে মানিয়ে নেওয়ার জন্য খানিকটা সময় দেওয়ার লক্ষ্যেই একাদশে রাখা হয়েছিল না বলে স্টোকরা জানিয়েছিলেন। তবে এক ম্য়াচ পরেই তিনি ফিরলেন একাদশে। ম্যাচের আগেই কিন্তু ইংল্যান্ড নিজেদের একাদশ ঘোষণা করে দেয়। সেই ধারাই বজায় রেখে নিজেদের একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার ইংল্যান্ডের হয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন আর্চার। তারপর লর্ডসে ভারতের বিরুদ্ধে অবশেষে তাঁর বহুকাঙ্খিত প্রত্যাবর্তন ঘটল। ইংল্যান্ড দলে বদল বলতে এই একটাই। জস টাংয়ের পরিবর্তে আর্চারকে দলে নেওয়া হয়েছে। গত টেস্টে হারের পরেই অবশ্য আর্চারের কামব্যাকের আভাস দিয়ে রেখেছিলেন ইংল্য়ান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম।

তিনি বলেছিলেন, 'ও (আর্চার) নিঃসন্দেহেই নির্বাচনের জন্য উপলব্ধ। আমাদের ফাস্ট বোলাররা পরপর দুই ম্যাচ খেলেছে এবং পরের টেস্টের আগে সময় অত্যন্ত কম রয়েছে। আমরা এই ম্যাচটা ভুল যেতে চাই। তবে জোফ্রাকে ফিট, শক্তিশালী ও মাঠে নামার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। ওকে দলে নেওয়ার জন্য কথাবার্তা বলা হবে। টেস্ট ক্রিকেটে ও কী করতে পারে, সেটা আমরা সকলেই জানি।'

এজবাস্টনের পাটা পিচে হারের পর লর্ডসে ইংল্যান্ড ম্যানেজমেন্ট ফাস্ট বোলিং সহায়ক পিচের অনুরোধ করেছে বলে শোনা যাচ্ছে। পিচের প্রথম প্রকাশিত ছবিতেও তেমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে। এমসিসির প্রধান মাঠ প্রস্তকারক কার্ল ম্যাকডারমট জানান ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম চান, 'এমন পিচ যাতে আরেকটু গতি থাকবে, বাউন্স থাকবে এবং বল একটু স্যুইংও করবে।' অনেকটা গত মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতোই পিচের আবদার করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে আর্চারের বাড়তি গতিকে যে কাজে লাগাতে আগ্রহী স্টোকসরা, তা কিন্তু বলাই বাহুল্য়।        

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget