এক্সপ্লোর

Shubman Gill: এজবাস্টনে অনবদ্য গিল, তবে দুরন্ত জয়ের পরেও শাস্তির মুখে পড়ছেন অধিনায়ক শুভমন?

India vs England: ব্যাট হাতে এজবাস্টনের মঞ্চ মাতান শুভমন গিল। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসে শতরান আসে তাঁর ব্যাট থেকে।

লন্ডন: প্রথম টেস্টে পরাজয়ের পর ভারতীয় দল দুরন্তভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ়ে প্রত্যাবর্তন ঘটিয়েছে। ৩৩৬ রানের ব্যবধানে টিম ইন্ডিয়ার বিরাট জয়ে ব্যাট হাতে অগ্রণী ভূমিকা নেন দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এক টেস্ট ম্যাচের দুই ইনিংসে সর্বকালের অন্যতম সর্বাধিক রান করেন ফেলেন গিল। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকান তিনি। তা সত্ত্বেও কিন্তু ভারতীয় অধিনায়ককে শাস্তির মুখে পড়তে হতে পারে।

অনেকসময় ওভার রেট মন্থর হলে আইসিসিই দলের অধিনায়কদের বেতন কাটা থেকে নির্বাসনের মতো শাস্তি দিয়ে থাকে। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নয়, গিলকে কিন্তু ভারতীয় বোর্ডই এবার শাস্তি দিতে পারে। কিন্তু ঠিক কী করেছেন গিল যে কারণে তাঁকে শাস্তি পেতে হতে পারে? আসলে ঘটনা ঘটে এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ইনিংস ঘোষণার সময়।

ইনিংস ঘোষণার সময় সাজঘরে তাক করা হলে গিলকে এক কালো গেঞ্জি পরে দেখা যায়। সমস্যা গেঞ্জির ব্র্যান্ড নিয়ে। গেঞ্জিটিতে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকের লোগো জ্বলজ্বল করছে। কিন্তু নাইকে আর ভারতীয় দলের কিট প্রস্তুতকারক নয়, সেই দায়িত্ব এখন অ্যাডিডাসের। ২০২৩ সালে ভারতীয় বোর্ড অ্যাডিডাসের সঙ্গে ২৫০ কোটি টাকার বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। ২০২৮ সাল পর্যন্ত বৈধ সেই চুক্তি অনুযায়ী ভারতীয় দলের সমস্ত কিট প্রস্তুত করার দায়িত্ব অ্যাডিডাসেরই। তবে গিল সেখানে ভারতীয় সাজঘরে প্রকাশ্যে নাইকের জামাকাপড় পরায় তা চুক্তি লঙ্ঘন করছে কি না, সেই নিয়ে জল্পনা।

 

অ্যাডিডাস কিন্তু এই ঘটনার জেরে বিসিসিআইকে নোটিস পাঠানো, জরিমানা করা এমনকী কোর্টে পর্যন্ত যেতে পারে। জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার একাধিপত্য এতে খর্ব হচ্ছে বলে তারা দাবি করতেই পারেন। গিলের সঙ্গে আদপে কিন্তু ব্যক্তিগত স্তরে নাইকের চুক্তি রয়েছে। তাই তিনি ব্য়ক্তিগতভাবে সেই কোম্পানির জামাকাপড় পরতেই পারেন। এক্ষেত্রে তাই বিসিসিআইয়ের ওপরই দায় বর্তানো হতে পারে। প্রশ্ন উঠতে পারে জাতীয় দলের কোনওরকম জামাকাপড় সংক্রান্ত নির্দেশিকা ছিল কি না, থাকলেও সেই বিষয়ে খেলোয়াড়দের তা স্পষ্টভাবে জানানো হয়েছিল কি না। যদি আগেই নির্দেশিকা দেওয়া থাকে, তাহলে এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে শাস্তি পেতে পারেন গিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget