এক্সপ্লোর

Siraj to Root: 'বাজ়বল কোথায়?', ইংল্যান্ডের স্বভাববিরুদ্ধ মন্থর গতির ব্যাটিং দেখেই রুটকে খোঁচা সিরাজের

ENG vs IND 3rd Test: ভারতের বিরুদ্ধে লর্ডসের তৃতীয় টেস্টের প্রথম দিন ৩.০২ রান রেটে ব্যাটিং করে ইংল্যান্ড।

লন্ডন: ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টেও কিন্তু ইংল্যান্ড 'বাজ়বল' (Bazball) নীতি নিয়েই নিজেদের ক্রিকেটটা খেলেছিল। পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, টেস্টে ইংল্যান্ডের অতি আগ্রাসী ব্যাটিংয়েরই পোশাকি নাম 'বাজ়বল'। দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালামের ডাকনাম থেকে এর উৎপত্তি। বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজরা এই নীতিতে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। বলা ভাল দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সমালোচনায় মুখেও নিজেদের খেলার ধরন বদলাননি তারা। তবে এজবাস্টনে পরাজয়ই সবটা বদলে দিল।

তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) প্রথম দিনে স্বভাববিরুদ্ধ, একেবারে প্রথাগত টেস্ট ক্রিকেট খেললেন ইংল্যান্ড ব্যাটাররা। মাত্র ৩.০২ রান প্রতি ওভারে লর্ডসে প্রথম দিন ৮৩ ওভারে চার উইকেটে ২৫১ রান তোলে। এটা যে একেবারেই বাজ়বলোচিত খেলা নয়, তা বুঝতে খুব একটা বড় বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। ম্যাচের মাঝেই তো একটা সময় ইংল্যান্ড নাগাড়ে ২৮ বলে কোনও রানই করতে পারেনি। এরপরেই ম্যাচের দ্বিতীয় সেশনে জো রুটকে (Joe Root) খোঁচা দিতে দেখা যায় মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)।

ঘটনাটি ঘটে ইনিংসের ৩১তম ওভারে। বোলার সিরাজকে ফলো থ্রুতে ব্যাটার রুটের কাছে গিয়ে বলতে শোনা যায়, 'রুট বাজ়বল কই, হ্যাঁ? কোথায় বাজ়বল?' আরেকবার তিনি বলেন, 'বাজ়, বাজ়, বাজ়বল। কোথায় বাজ়বল দেখাও।'

 

 

তবে রুট সিরাজের স্লেজিং সত্ত্বেও নিজের মাথা ঠান্ডা রেখেই কিন্তু নিজের খেলা চালিয়ে যান। গোটা দিনজুড়ে তিনি ব্যাট করে যান এবং দিনশেষে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। দিনশেষে রুট ৯৯ রানে অপরাজিত রয়েছেন। ৯৯ রান করতে তিনি ১৯১ বল খেলেন, স্ট্রাইক রেট মোটে ৫১.৮৩। এমনকী ইংল্যান্ডের হয়ে এই ম্য়াচে সর্বাধিক স্ট্রাইক রেটে ব্যাট করা বেন ডাকেটের স্ট্রাইক রেটও মাত্র ৫৭.৫০ ছিল। অর্থাৎ গোটা দিনটায় ইংল্যান্ড ক্ষুরধার ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে যে একেবারেই অবাজ়বলোচিত ক্রিকেটটা খেলেছে, তা একেবারে স্পষ্ট।  

ম্যাচের দ্বিতীয় দিনেও কি ইংল্যান্ড একইভাবে খেলবে, না সেই পরিচিত আগ্রাসী মেজাজে ব্যাটিং করা বেছে নেবে, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget